বিয়ে নিয়ে মুখ খুললেন সাফা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের সহকর্মী-বন্ধুদের অনেকেই বিয়ে করে ফেলেছেন। তিনি এখনো ব্যাচেলর জীবন উপভোগ করছেন। সবশেষ চলতি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রীর অন্যতম প্রিয় বন্ধু অভিনেতা ফারহান আহমেদ জোভান। প্রেম করেই বিয়ে করেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় এই তারকা। এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন সাফা।

সাফা জানান, পছন্দের কেউ থাকলে এতদিনে হয়তো বিয়েটা হয়ে যেত। তার মানে অভিনেত্রী কারো সঙ্গে প্রেম করছেন না এখন!

এই অভিনেত্রী বলেন, ‘আগে আমাকে আর জোভানকে বিয়ে নিয়ে ধরত। এখন আমি একা। এখন সবাইকে বলি, তোদের সবার বাচ্চা হওয়ার পর আমার বিয়ে। তোরা সন্তানদের নিয়ে আমার বিয়ে খেতে আসিস। আর বলি, বন্ধুদের মধ্যে ব্যাচেলর থাকার দরকার আছে। তাদের বিবাহবার্ষিকীসহ নানা আনুষ্ঠানিকতায় কী পরব, কিভাবে সাজব, সেসব ভেবেই দিন কাটে। আমার বিয়ে নিয়ে ভাবি না।’

সাফা জানান, বিয়ে নিয়ে এখনো তেমন কোনো ভাবনা নেই। নেই পছন্দের পাত্রও। থাকলে নাকি বিয়ে করে ফেলতেন। তবে ব্যাচেলর জীবনটাও দারুণ কাটাচ্ছেন। বন্ধু ও বন্ধুদের স্ত্রীদের সঙ্গেও দারুণ সময় কাটে।

এই অভিনেত্রী বলেন, ‘বিয়ে তো করতেই হবে। এটা সময় হলেই হবে। মা-বাবা মাঝেমধ্যে জানতে চান, পছন্দের কেউ আছে কিনা। পছন্দের কেউ থাকলে হয়তো বিয়েটা হয়ে যেত।’

বর্তমানে টিভি নাটকের পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন সাফা। সম্প্রতি তার অভিনীত ‘আফসোস’ নাটকটি বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। এছাড়া প্রকাশ্যে এসেছে ওয়েব সিরিজ ‘টিকিট’র ফার্স্টলুক। যেখানে সাহসী একটি চরিত্রে দেখা যাবে সাফাকে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,