হামলা বন্ধ না হলে আর কোনো বন্দিবিনিময় নয়: হামাস

হামলা বন্ধ না করলে ইসরাইলের সঙ্গে বন্দিবিনিময় নিয়ে কোনো আলোচনার প্রস্তাব উড়িয়ে দিয়েছেন হামাসের রাজনৈতিক বিষয়ক উপপ্রধান সালেহ আল-আরুরি। তিনি বলেছেন, হামাসের হাতে এখন ইসরাইলি যেসব বন্দি আছে তারা সেনা সদস্য এবং এমন বেসামরিক ব্যক্তি, যারা ইসরাইলি সেনাবাহিনীতে এর আগে কাজ করেছে। যুদ্ধবিরতি ছাড়া তাদেরকে ছাড়া হবে না। একই সঙ্গে মুক্তি দিতে হবে সব ফিলিস্তিনি বন্দিকে। যুদ্ধকে তার গতিতে চলতে দেয়া হোক। সিদ্ধান্ত ফাইনাল। এ নিয়ে কোনো আপস করবো না আমরা। এ অবস্থায় ইসরাইল ও ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করার কথা জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড। ২০১৪ সাল থেকে ওই অঞ্চলে যুদ্ধাপরাধের যেসব অভিযোগ আছে তা তারা তদন্ত করবে। এমন তদন্তে অনুমোদন আছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)।

ওদিকে অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর ইসরাইলি হামলায় গাজায় প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়েছে।

এর বেশির ভাগই শিশু। টেলিভিশনের ছবিতে এসব শিশুর রক্তমাখা ছবি দেখে আঁতকে উঠবেন যেকেউ। এখন গাজার দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে ধ্বংস হচ্ছে স্থাপনা, বহুতল ভবন। মরছে সাধারণ মানুষ। এবার টার্গেট করা হচ্ছে শরণার্থী ক্যাম্পগুলো। এ অবস্থায় টেকসই একটি যুদ্ধবিরতির চেষ্টা জোরালো করতে দোহা পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। কিন্তু কাতার থেকে মধ্যস্থতাকারী মোসাদের সদস্যদের প্রত্যাহার করেছে ইসরাইল। ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১৫,৪২০। আহত হয়েছেন কমপক্ষে ৩৯ হাজার মানুষ। অন্যদিকে ইসরাইলে রকেট হামলায় নিহতের সংখ্যা ১২০০। ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ইসরাইল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি এবং শিন বেতের প্রধান রোনেন বার গাজায় নতুন করে স্থল অভিযান অনুমোদন করেছেন। এ বিষয়ে বিরশেবায় সাউদার্ন কমান্ডে তাদের মধ্যে বৈঠক হয়। এরপর হালেভি বলেছেন, হামাসকে নির্মূল করে দেয়ার দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ। একই সঙ্গে আরও জিম্মির মুক্তি চাই আমরা।
এরই মধ্যে গাজা সিটির উত্তর-পূর্বাঞ্চলে আল ফালুজা শহরে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি বিজ্ঞানী সুফিয়ান তায়েহ এবং তার পরিবার। ফিলিস্তিন উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয় শনিবার এ ঘোষণা দিয়েছে। সুফিয়ান তায়েহ ছিলেন গাজায় ইসলামিক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট। তিনি পদার্থবিজ্ঞান এবং ফলিত গণিতের একজন শীর্ষ স্থানীয় গবেষক ছিলেন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,