গাজায় ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা বেফাকের

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড-বেফাক। এই হামলাকে বর্বরোচিত আখ্যায়িত করে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে শিক্ষা বোর্ডটি।

শনিবার যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেসে বেফাক কার্যালয়ে মজলিসে আমেলার বৈঠকে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বেফাকের ১৭ সদস্য বিশিষ্ট মজলিসে খাস পুনর্গঠিত হয়।

শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরুদ্ধ মুসলমান নারী, শিশুসহ বেসামরিক নাগরিকদের ওপর ইতিহাসের বর্বরতম ইসরাইলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, দখলদার উগ্র জায়নবাদী ইহুদিরা সেখানকার মসজিদ হাসপাতাল স্কুলসহ গোটা জনবসতি উপর্যুপরি বোমা হামলায় ধ্বংস করে দিচ্ছে। সংঘটিত হচ্ছে জঘন্য গণহত্যা। অবিলম্বে বিশ্ব বিবেক জাগ্রত হয়ে এই অমানবিক আগ্রাসন বন্ধের উপায় বের করতে হবে।

আমেলার বৈঠকে সারাদেশের শতাধিক আমেলা সদস্য, বেফাকের সহসভাপতি, গুরুত্বপূর্ণ বিভিন্ন মাদ্রাসার মুহতামিমরা অংশগ্রহণ করেন

আরো দেখুন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week

ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

*ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক* বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ

এক বছরে ইনোভার, দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার এক বছর পূর্ণ করেছে। ২০২৫

বরগুনায় জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনায় জাতীয় সমবায় দিবস ও দিন ব্যাপী সমবায় পণ্য