বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড পেল বিটিআরসি

সামাজিক যোগাযোগাযোগ মাধ্যমে গুজব, অপতথ্য প্রতিরোধ ও ক্ষতিকর কনটেন্ট অপসারণ, অপরাধী সনাক্তে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে সহযোগিতা, অনলাইন জুয়া ও পর্নসাইট বন্ধ এবং সাইবার সুরক্ষায় অনবদ্য ভূমিকা রাখায় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

পাঁচ ক্যাটাগরির মধ্যে সরকারি ক্যাটাগরিতে পুরস্কার পায় বিটিআরসির ডিজিটাল সিকিউরিটি সেল। বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বিটিআরসির পক্ষে পুরস্কার গ্রহণ করেন কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) জনাব শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. নাসিম পারভেজ ও ডিজিটাল নিরাপত্তা সেলের কর্মকর্তারা।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির উদ্যোগে এবং ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশ প্রথমবারের মত ‘বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড ২০২৩’ চালু করেছে। স্বল্পোন্নত দেশগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বিশ্বব্যাপী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া এবং সাইবার নিরাপত্তা সচেতনতার উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে।

পুরস্কারের পাঁচটি ক্যাটাগরি হলো- শিক্ষার্থীদের জন্য সাইবার নিরাপত্তা সচেতনতা এবং শিক্ষা অ্যাওয়ার্ড, উদ্যোক্তাদের জন্য সাইবার নিরাপত্তা উদ্ভাবনী পুরস্কার, সরকারি কর্মকর্তা ও জনসেবা প্রদানকারী/পেশাজীবীদের জন্য সাইবার নিরাপত্তা নের্তৃত্ব পুরস্কার এবং স্মার্ট পিতা মাতার জন্য সাইবার নিরাপত্তা পুরস্কার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সচেতনতা বিশেষ স্বীকৃতি পুরস্কার।

২০২১ সালে বিটিআরসি কর্তৃক ডিজিটাল সিকিউরিটি সেল গঠন করার পর গত তিন বছরে গুজব ও অপতথ্য সংক্রান্ত প্রায় ৩৫ হাজারে কনটেন্ট অপসারণ করা হয়। এছাড়া, গত ১ বছরে ১৬০০ অনলাইন জুয়ার সাইট এবং ৫৮টি মোবাইল অ্যাপ বন্ধ করা হয়।

আরো দেখুন

কোম্পানীগঞ্জে গ্যাসক্ষেত্রের জমির ক্ষতিপূরণ, সংযোগ ও চাকরির দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমির ন্যায্য মূল্য ও ক্ষতিপূরণ পরিশোধ, স্থানীয় বাসিন্দাদের

সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড