ইসরাইলে হামলার মূল পরিকল্পনাকারী হামাস কমান্ডার নিহত: আইডিএফ

ইসরাইলে বড় ধরনের রকেট হামলার মূল পরিকল্পনাকারী হামাস কমান্ডার মেরাদ আবু মেরাদকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তেলআবিব। তারা জানায়, যুদ্ধবিমান হামলায় তিনি নিহত হয়েছেন।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর সিএনএনের।

আইডিএফ বলেছে, হামলার সময় আইডিএফের ফাইটার জেটের গোলায় মেরাদ আবু মেরাদ নিহত হয়েছেন। তিনি গাজা শহরের হামাস এরিয়াল সিস্টেমের প্রধান ছিলেন। ৭ অক্টোবর ইসরাইলের চালানো হামলার নির্দেশদাতা ছিলেন তিনি।

আইডিএফ আরও বলেছে, ইসরাইলের যুদ্ধবিমান শুক্রবার গাজা উপত্যকাজুড়ে হামাসকে লক্ষ্যবস্তু করে এবং নুখবা অপারেটিভদের বিরুদ্ধে ব্যাপক আকারে হামলা চালিয়েছে। যারা সীমান্ত ভেঙে প্রবেশ করে এবং গত শনিবার ইসরাইলে অনুপ্রবেশের নেতৃত্ব দিয়েছিল তারা সবাই নিহত হয়েছেন।

হামাস পরিচালিত স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করেছে শুক্রবার এবং শনিবার ভোরে গাজার কয়েকটি অঞ্চলে বিমান হামলা চালিয়ে ইসরাইল।

শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আল নুসিরাত শরণার্থী শিবির, উত্তর গাজার অঞ্চল এবং পশ্চিম গাজার আল শান্তি এলাকা।

পশ্চিম উপকূল এবং খান ইউনিসের পশ্চিমে নৌ-বোমা হামলারও খবর পাওয়া গেছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,