ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন ৫ সাংবাদিক

এম আনোয়ার হোসেন, মিরসরাই প্রতিনিধি:
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫ সাংবাদিককে অব্যাহতি দিয়েছে আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবির এই অব্যাহতি দেন।
বিবাদী পক্ষের আইনজীবি মুজিবুর রহমান চৌধুরী ফারুক বলেন, ২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় ৫ সাংবাদিককে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন। তারা হলেন সেকান্দর হোসাইন (দৈনিক সমকাল, সীতাকুণ্ড প্রতিনিধি), এনায়েত হোসেন মিঠু (দৈনিক কালের কণ্ঠ মিরসরাই প্রতিনিধি), মাহবুবুর রহমান পলাশ (দৈনিক যুগান্তর মিরসরাই প্রতিনিধি), জহিরুল ইসলাম (আমার সংবাদ, সীতাকুণ্ড প্রতিনিধি), মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাক, মিরসরাই প্রতিনিধি)। মামলায় বিবাদী পক্ষে ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী ফারুক, নাসির উদ্দিন আহমেদ খান রনি।
প্রসঙ্গত, ২০২১ সালের ২২ মে কয়েকটি জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে ‘ওরা প্রতারক’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এই কারণে মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে নুরুল কবির শাহ দুলাল নামে এক ব্যক্তি ওই বছরের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলা করেন।

আরো দেখুন

ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

*ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক* বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ

এক বছরে ইনোভার, দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার এক বছর পূর্ণ করেছে। ২০২৫

বরগুনায় জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনায় জাতীয় সমবায় দিবস ও দিন ব্যাপী সমবায় পণ্য

নদীলিপি’র তৃতীয় সন্ধ্যায় পার্থ বড়ুয়া, আহমেদ নেওয়াজ ও পিলু খানের প্রাণবন্ত আড্ডা

‘নদীলিপি’র তৃতীয় সন্ধ্যায় শিল্প, সংগীত ও স্মৃতির মেলবন্ধন: পার্থ বড়ুয়া, আহমেদ নেওয়াজ ও পিলু

৭ নভেম্বরের সিপাহী বিপ্লব রাজনৈতিক ইতিহাসের টার্নিং পয়েন্ট : ডাঃ ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে বাংলাদেশ লেবার পার্টির গভীর শোক প্রকাশ

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭