সাঘাটায় ভ্যানের সাথে ছাগলের ধাক্কা ভ্যান চালককে মারধর অতঃপর মৃত্যু

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

গাইবান্ধার সাঘাটায় উপজেলায় অটোভ্যানের সঙ্গে ছাগলের ধাক্কা লাগার ঘটনায় মজিবর রহমান (৫০) নামের ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় মুত্যু মজিবরকে ছাগলের মালিক আতিকুর রহমান টিক্কার বিরুদ্ধে মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত মজিবর রহমান মুক্তিনগর ইউনিয়নের কচুয়া পুটিমারি এলাকার বাসিন্দা। অভিযুক্ত আতিকুর রহমান টিক্কার উপজেলার ধনারুহা গ্রামের মৃত পিয়াস উদ্দিনের ছেলে।মজিবর রহমান এই অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

মঙ্গলবার (১২ সেপ্টম্বর) সকালে এ ঘটনায় সাঘাটা থানা পুলিশ মজিবর রহমানের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজনরা জানায়,শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) ভ্যান চালাতে গিয়ে সাঘাটার ধনারুহা এলাকায় একটি ছাগলের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ছাগল মালিক আতিকুর রহমান টিক্কা ক্ষুব্ধ হয়ে মজিবর রহমানকে কিলঘুসিসহ বেধরক মারধরে আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে পরে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে গত সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মজিবর মারা যায়। এ ঘটনার খবর শুনে অভিযুক্ত আতিকুর রহমান টিক্কা ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,