‘ঈদ ডেজার্ট কুইন’ চ্যাম্পিয়ন তানিয়া শারমিন

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
‘ঈদ ডেজার্ট কুইন-২০২৩’ চ্যাম্পিয়ন রন্ধন শিল্পী তানিয়া শারমিন। আলোচিত মিডিয়া এজেন্ট ‘ডেইলি ওমেন বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার, ২৫ আগস্ট ধানমন্ডির ওমেন ভলান্টারি এসোসিয়েশন অডিটরিয়ামে জমজমাট আয়োজনে গ্রান্ড ফিনালে অনুস্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি চ্যাম্পিয়নদের মাথায় বিজয়ী মুকুট পরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক বাবুল হৃদয়, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, ডেইলি ওমেন বাংলাদেশ, যুগ্ন আহবায়ক হাসিনা আনছার, সদস্য সচিব সুমন চৌধুরী, অনুষ্ঠান উপদেষ্টা খন্দকার মফিজুল ইসলাম ও অনুষ্ঠানের সভাপতি রেহানা পারভিন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাস্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, রন্ধন বিশেষজ্ঞ শাহিন আফরোজ সহ কালিনারী অঙ্গনের প্রায় ২০০শত রন্ধন শিল্পী।

ডেজার্ট কুইন মঞ্চে বিশেষ সম্মাননা দেওয়া হয় রন্ধন বিশেষজ্ঞ শাহিন আফরোজ ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরাকে।
প্রধান অতিথি তার বক্তব্যে নারীদের নিয়ে এমন সুন্দর একটি আয়োজন করার জন্য বাবুল রিদয় ও সুমন চৌধুরী কে বিশেষ ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানে অংশ গ্রহন কারি সকল প্রতিযোগিদের উতসাহ প্রদানের পাশাপাশি রান্নাবান্না এখন আর শুধু মেয়েদের বিষয় নয় এটা এখন পুরুষ মানুষকে ও শেখাতে পরামর্শ দেন। মহতি এই
অনুষ্ঠানের স্পন্সর ছিল, প্রাণ গ্রুপ, রুপালী ব্যংক ও পুস্পধারা প্রোপার্টিজ লিমিটেড।

গিফট স্পন্সর ছিল ওমেন্স ডল, নাহার কুকিং ওয়াল্ড, কোহিনুর কিচেন, সাবিহা কিচেন, মাকসুদা মিরা, নাজমাস রেসিপি, রুবিনা কেক এন্ড ডিলাইট, দ্য বেকিং রুম বাই রাজিয়া সুলতানা
জান্নাত কিচেন ও বাংলা কুইজিন।

অনুষ্ঠানের মিডিয়া পাটনার যমুনা টিভি, ডেইলি এশিয়ান এইজ, আজকের বিজনেস বাংলাদেশ, জিরো পয়েন্ট মাল্টি মিডিয়া

আরো দেখুন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ

নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,