গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পান্থাপাড়া এলাকায় রোববার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মোজাম্মেল হক (৬৫) নামে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মোজাম্মেল হক একই উপজেলার বকচর গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন জানান, নিহত মোজাম্মেল হক একটি অটোরিক্সাযোগে গোবিন্দগঞ্জ সদরে যাচ্ছিলেন। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় অসাবধানতাবশত: অটোরিক্সা থেকে পড়ে যান। একইসময়ে রংপুরগামী সদাগর এক্সপ্রেস এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক পালিয়ে গেছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,