সুমি শারমীনের নতুন গান ‘চল বেঁচে থাকি

বিনোদন প্রতিবেদক : সুমী শারমীন মাত্র সাড়ে চার বছর বয়স থেকে ১১বছর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ওস্তাদ সাইমুদ আলী খাঁন, ওস্তাদ ওমর ফারুক, ওস্তাদ আজাদ রহমান, শ্রী মঞ্জুশী রায়, পন্ডিত অমরেশ রায় চৌধুরীর কাছে বেনারেস ঘারানায় ক্লাসিকাল ধ্রæপদে এ তালিম নেন।
নতুন কুঁড়িতে চ্যাম্পিয়নসহ জাতীয় পর্যায়ে সংগীত এর বিভিন্ন বিষয়ে প্রথম হয়ে ১১টি স্বর্ণপদক অর্জন করেন এই শিল্পী। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকায় ছাত্রী থাকা অবস্থায় প্লেব্যাক, জিঙ্গেলসহ বিভিন্ন চ্যানেলে সংগীত পরিবেশন করে আসছেন।
প্রথম প্লেব্যাক করার সৌভাগ্য হয় দেশবরেণ্য গুনী সুরকার সত্য সাহা’র হাত ধরে মাত্র সাত বছর বয়সে। ফোয়াদ নাসের বাবুর হাত ধরে জিঙ্গেলে নাম লেখান তিনি। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে, বাপ্পা মজুমদার, রিপন খানসহ একাধিক গুনী মেধাবী শিল্পীদের সাথে গান করার পাশাপাশি নামকরা বিজ্ঞাপনের কন্ঠযোদ্ধা সুমী শারমীন।
১৯৯৪ সালে তার প্রথম মৌলিক গানের একক এলবাম প্রকাশিত হয়। দেশের বাইরে দীর্ঘদিন উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান অষ্ট্রেলিয়ায়। সেখানেও থেমে থাকেন নি সুমী। মেধাবী এই শিল্পী আন্তর্জাতিক ব্যান্ডে মেইন ভোকালিস্ট হিসেবে বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করেন। ব্রিসবেন রেডিও তে প্যানেল অপারেটর, ব্রডকাস্টিং, প্রেজেন্টার হিসেবে চাকরি করে সুনামের সাথে সাত বছরের লাইসেন্স প্রাপ্ত হন।
দেশে ফিরে হাসান আবিদুর রেজা জুয়েলের সাথে গানচিল মিউজিক থেকে মিউজিক ভিডিও সহ মৌলিক গান প্রকাশিত হয় ২০২০ সালে। এরপর ২০২২ এ সুজন আরিফের সাথে আরেকটি নৌলিক গান প্রকাশিত হয় এই শিল্পীর।
এবছর শিল্পী সুমী শারমীন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়িতা অন্মেষনে শ্রেষ্ঠ জয়ীতা পদক অর্জন করেন।
গানের পাশাপাশি তিনি লেখালেখির সাথে জড়িত। এ পর্যন্ত আন্তর্জাতিক জার্নালসহ একক বই ১৮টি। তিনি জাতীয় পর্যায়ে স্বীকৃত গীতিকার হিসেবে বিভিন্ন মাধ্যমে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ বেতার ঢাকা এবং বাংলাদেশ টেলিভিশনে সুমী শারমীন উচ্চাংগ সংগীত, নজরুল সংগীত, আধুনিক গানের তালিকাভুক্ত শিল্পী। শত ব্যস্ততার মাঝেও গানের সঙ্গেই বসবাস করছেন এই শিল্পী।
এরই ধারাবাহিকতায় এবার ধ্রæব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পেল তার নতুন গান ‘চল বেঁচে থাকি’।
গুঞ্জন রহমানের গীতিকবিতায় গানটির সুর করেছেন রাজিব হোসাইন আর সঙ্গীতায়োজন করেছেন সুজন আরিফ। গানটির ভিডিও নির্মাণ করেছেন রাহি আব্দুল্লাহ।

ধ্রæব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপ এ।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,