এবার মাহমুদউল্লাহকে দলে ফেরাতে দুবাইয়ে সাকিবকে ভক্তদের অনুরোধ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সাকিব আল হাসানকে সামনে পেয়ে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপের দলে ফেরাতে অনুরোধ করেন।

রোববার দুবাইয়ে এনআরআই জুয়েলারির একটি শাখা উদ্বোধন করেন সাকিব আল হাসান। তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

অনুষ্ঠানে স্বর্ণ ব্যবসায় উৎসাহ দিয়ে সাকিব বলেন, আদিকাল থেকে ইতিহাস বলে স্বর্ণের ব্যবস্থা বাস্তবসম্মত ব্যবসা, ভালো ব্যবসা। কখনও শুনিনি স্বর্ণের দাম কমে। কেউ স্বর্ণ কিনে রাখলেও লস হওয়ার সম্ভাবনা নেই। বিনোয়োগ হিসেবে দেখলে ডায়মন্ডের চেয়ে স্বর্ণের ব্যবসা ভালো।

আসন্ন ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য সম্পর্কে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করলে সাকিব ধন্যবাদ দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

তবে চলতি মাসে পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া আইসিসি বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্সের জন্য দোয়া প্রার্থনা করেন সাকিব।

তিনি বলেন, সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,