আপনাকে কেউ নজরদারি করছে কি না তা জানাবে গুগল

আপনার আশপাশে কেউ নজরদারি করতে ট্র্যাকার লাগিয়েছে কি না জানিয়ে দেবে আপনার স্মার্টফোন। আপনার ব্যাগ, ব্যাগ, পকেট, ঘর কিংবা কাছাকাছি কোথাও ট্র্যাকার থাকলেও সংকেত পাঠাবে স্মার্টফোন। এমনই বিশেষ একটি ফিচার নিয়ে এসেছে গুগল। যার নাম দেওয়া হয়েছে ‘আননোন ট্র্যাকার অ্যালার্ট’।

গুগল প্লে স্টোর থেকে এই ট্র্যাকার ফোনে এনেবল করতে পারবেন। ট্র্যাকারে নতুন কোনো বৈশিষ্ট্য এলে নোটিফিকেশন আসবে। তখন আপডেট করে নিতে পারবেন। এই ট্র্যাকারে রয়েছে তিনটি মোড। নোটিফাই, অ্যাকশন এবং স্ক্যানিং।

অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার অন করলেই আশপাশে থাকা অজানা অচেনা ব্লুটুথ ট্র্যাকার সম্পর্কে সতর্কতা আসতে শুরু করবে। অ্যালার্ট বাটনে আসবে নোটিফিকেশন। সেখানে ট্র্যাকারের অবস্থান সম্পর্কে বিশদ বিবরণ থাকবে। এরপরই শুরু হবে আসল খেলা। যে ট্র্যাক করছে, তার অজান্তেই ইউজার নিজের অবস্থান বদলে ফেলতে পারবেন।

এমনকি গুগল আপনাকে ট্র্যাকার সম্পর্কে যাবতীয় তথ্যও দেবে। যে ডিভাইস থেকে ট্র্যাক করা হচ্ছে, তার সিরিয়াল নম্বর দেখতে পাবেন। সেই সঙ্গে যে ট্র্যাক করছে, তার মোবাইলের শেষ চারটি নম্বরও জানা যাবে। আশপাশে এরকম আরও অজানা ট্র্যাকার থাকলে সেগুলোও স্ক্যান হতে থাকবে। সঙ্গে সেই স্টকারকে কীভাবে ধোঁকা দিতে পারবেন, সে বিষয়েও গাইড করবে গুগল।

সূত্র: গুগল ব্লগ

আরো দেখুন

নড়াইলে ১ হাজার ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলায় ১ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি

হৃদয়ের রেকর্ডের ম্যাচে ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৬৯ রান। হাতে ছিল

পূর্বনির্ধারিত সময়েই হবে ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কোম্পানীগঞ্জে গ্যাসক্ষেত্রের জমির ক্ষতিপূরণ, সংযোগ ও চাকরির দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমির ন্যায্য মূল্য ও ক্ষতিপূরণ পরিশোধ, স্থানীয় বাসিন্দাদের

সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে