গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন যারা

কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। ৩২টি দলের মধ্যে ১৬টি দল নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে।

প্রথম রাউন্ডের শুরুতেই অঘটন ঘটিয়ে দিয়েছে সৌদি আরব। বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দেয় সৌদি আরব।

১৬টি দল নিয়ে আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা। দ্বিতীয় রাউন্ডে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। নকআউট পর্বের এ রাউন্ডে হারলেই বিদায়, জিতলে সেরা আটের মধ্যে থেকে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ।

প্রথম রাউন্ডে প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। এই তিন খেলায় যারা সর্বোচ্চ গোল পেয়েছেন তারাই থাকছেন গোল্ডেন বুটের দৌড়ে। বিশ্বকাপ শেষে সর্বাধিক গোলদাতার হাতে উঠবে গোল্ডেন বুট।

প্রথম রাউন্ডে সর্বোচ্চ ৩টি করে গোল করেছেন ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ২টি করে গোল করেছেন লিওনেল মেসি (আর্জেন্টিনা), বুকায়ো সাকা (ইংল্যান্ড), মেহদি তারেমি (ইরান), ফেরান তোরেস (স্পেন), কোডি গ্যাকপো (নেদারল্যান্ডস), রিচার্লিসন (ব্রাজিল), অলিভিয়ার জিরুড (ফ্রান্স)।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ