আর্জেন্টিনার পতাকা গায়ে জড়িয়ে সমর্থন জানালেন নায়িকা মৌ খান!

কাতার বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো আজ মাঠে নামছে আর্জেন্টিনা। মেক্সিকোর বিরুদ্ধে আজ বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় মাঠে নামবে মেসিদের দল। ম্যাচটি ডু অর ডাই ম্যাচে পরিণত হয়েছে।

আর তাই আর্জেন্টিনাকে সমর্থন জানাতে অভিনব পন্থায় আলবেসিলেস্তের পতাকা গায়ে জড়িয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা মৌ খান।

মৌ খান বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত। আমার আম্মুও আর্জেন্টিনা ভক্ত। সবাই জার্সি পরে ছবি শেয়ার করেছে, তাই আর্জেন্টিনাকে নিয়ে ভিন্ন কিছু একটা করার ইচ্ছে থেকেই পতাকা জড়িয়ে শুট করেছি। আমার ভক্তরাও ছবিটা খুব পছন্দ করেছে।

এভাবে পতাকা গায়ে জড়িয়ে ছবি তোলার বিষয়ে উদীয়মান এই নায়িকা জানান, কদিন আগে এম এইচ বিপু ভাইয়ের কাছে শুট করছিলাম। উনি জিজ্ঞেস করলেন, আমি কোন দল সাপোর্ট করি? বললাম, আর্জেন্টিনা। পরে উনিই আমার ছবি তুলে দিলেন।

এর আগে সৌদি আরবের কাছে ১-২ ব্যবধানে হারের পর লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ব্যাপক চাপের মুখে পড়েছে। তাই মেক্সিকোর বিরুদ্ধে খেলার সময় দলটি বাউন্স ব্যাক করার জন্য প্রচুর চাপের মধ্যে থাকবে। আজ হেরে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ম্যারাডোনার উত্তরসূরীরা।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ