ঝাল ঝাল রূপচাঁদার রেসিপি

চকচকে রুপালি রূপচাঁদা দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও সুস্বাদু। সামুদ্রিক এ মাছটি ঝাল ঝাল করে রান্না করে গরম ভাতের সঙ্গে খেতে ভারি মজা। চলুন জেনে নেওয়া যাক ঝাল ঝাল রূপচাঁদার রেসিপি—

 

 

 

উপকরণ

 

মাঝারি বা ছোট সাইজের রূপচাঁদা মাছ ২ থেকে ৪টি, আদা-রসুন বাটা ১ চা চামচ করে, জিরাগুঁড়ো আধা চা চামচ, টমেটো বাটা ২ টেবিল চামচ, লালমরিচ বাটা আধা চা চামচ, হলুদ-ধনিয়াগুঁড়ো আধা চা চামচ করে, কাঁচামরিচ ৪টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ ও লবণ-তেল পরিমাণমতো।

 

 

 

প্রণালি

 

মাছ ভালোভাবে কেটে ধুয়ে হালকা কেঁচে নিন। এবার হলুদ, রসুন বাটা অল্প মেখে হালকা ভেজে রাখুন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভাজুন, একেক করে সব মসলা দিয়ে কষান। তেল উঠলে ভাজা মাছ দিয়ে উল্টে-পাল্টে মসলা মেখে টমেটো বাটা দিয়ে নাড়ুন। লবণ, কাঁচামরিচ, ধনিয়াপাতা দিয়ে হালকা আঁচে ঢেকে রাখুন কিছু সময়। মাখা মাখা হয়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week