যেভাবে রাঁধবেন হাঁসের মাংসের স্পেশাল ভুনা

ভুনা হাঁসের মাংসের সঙ্গে আটার রুটি আমাদের দেশের জনপ্রিয় একটি খাবার। শীতে এলে হাঁস বেশি খাওয়া হয়। কারণ, শীতকালে হাঁসের মাংসের স্বাদই আলাদা। হাঁসের মাংস দিয়ে তৈরি করা যায় নানান রকমের মজার পদ। আপনি যদি ঘরেই তৈরি করে সবাইকে চমকে দিতে চান, সেজন্য জানতে হবে রেসিপি। চলুন তবে জেনে নেওয়া যাক হাঁসের মাংস ভুনার সহজ রেসিপি—

উপকরণ

হাঁসের মাংস ২ কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, এলাচ ৫টি, লবঙ্গ ৪টি, দারুচিনি ২টি, আস্ত গোলমরিচ ১০টি, শাহী গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া দেড় চা চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া ১ টেবিল চামচ।

এছাড়া ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, শুকনো মরিচ বাটা দেড় টেবিল চামচ, সরিষার তেল পরিমাণমতো, সয়াবিন তেল পরিমাণমতো, আস্ত কাঁচা মরিচ ৪-৫টি, গরম পানি ২ কাপ ও লবণ স্বাদমতো।

প্রণালি

হাঁস চামড়াসহ টুকরা করে নেবেন। এরপর ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। একটি হাঁড়িতে তেল গরম করে তাতে আস্ত গরম মসলা দিয়ে এক মিনিট ভেজে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার ভাজা জিরা গুঁড়া আর শাহী গরম মসলা বাদে অন্য সব মসলা দিয়ে কষাতে হবে। মসলা কষানো হলে তাতে হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। মিনিট পনেরো এভাবে কষান।

এরপর গরম পানি আর লবণ দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে ঢেকে সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হয়ে ভুনা হয়ে এলে শাহী গরম মসলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত, চালের আটার রুটি, পরোটা, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে খেতে বেশি ভালো লাগবে।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week