হঠাৎ কানের পাশে তীব্র ব্যথা কেন হয়? জেনে নিন করণীয়

হঠাৎ করে যদি আমাদের মুখের একদিকে কানের পাশে বৈদ্যুতিক শকের মতো তীব্র ব্যথা হয়, আবার একটু পরে চলেও যায়, তা হলে আমরা সাধারণত তাকে ট্রাইজেমিনাল নিউরালজিয়া বলি। এটি বেদনাদায়ক নার্ভকে প্রভাবিত করে এমন ব্যথা অবস্থার দীর্ঘ স্থায়ী রূপ। ট্রাইজেমিনাল নিউরালজিয়া সাধারণত পুরুষদের চেয়ে মহিলাদের বেশি দেখা যায়। বিশেষ করে যাদের বয়স ৫০ বছরের বেশি। সাধারণত যে লক্ষণগুলো প্রকাশ পায় তা হলো—

-মুখের একদিকে কানের পাশে ব্যথা

-ব্যথা দুই মিনিটের কম থাকবে

-সেভ করার সময়, ব্রাশ করার সময় অথবা মুখে হাত দিলে ব্যথা লাগতে পারে

কেন হয়?
আমাদের মস্তিষ্কের নিচের অংশে শিরা বাধমনী থাকে, যদি কোনো কারণে সেসব শিরা বাধমনীর সঙ্গে লেগে ট্রাইজেমিনাল স্নায়ু চাপ খায়, তা হলে ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগটি হতে পারে। তা ছাড়া আরও কিছু কারণ রয়েছে। যেমন—
-বার্ধক্যজনিত কারণে
-মাল্টিপল স্কেলেরোসিস
-ব্রেইনে টিউমার হলে
-যে কোনো প্রকারের মস্তিষ্কে ক্ষতের কারণে
-মাথায় আঘাত পাওয়াসহ আরও বিভিন্ন কারণে হতে পারে।

রোগ নির্ণয়
যে কোনো চিকিৎসার ক্ষেত্রে রোগ নির্ণয় করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা রোগীকে প্রশ্ন করি ব্যথার ধরন কেমন, কোন জায়গায় ব্যথা হয়, ব্যথা কতক্ষণ থাকে এবং কোন সময় আপনার ব্যথা বেড়ে যায় ইত্যাদি। রোগের কারণ বের করার জন্য আমরা রোগীকে কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়ে থাকি। যেমন— এমআরআই, ইএমজি, এনসিএস ইত্যাদি।

চিকিৎসা
একজন নিউরোসার্জন অথবা নিউরোলজিস্টের তত্ত্বাবধানে থেকে এ রোগের চিকিৎসা করতে হয়। আমরা সাধারণত ব্যথার ওষুধ, রিহ্যাবিলিটেশন, ইন্টারভেনশন যেমন, ট্রাইজেমিনাল নার্ভ ব্লক, লোকাল অ্যানেসথেটিক নার্ভ ব্লক, নিউরোলাইটিক ব্লক অথবা আকুপাংচার করে থাকি।

ট্রাইজেমিনাল নিউরালজিয়া অত্যন্ত কষ্টকর একটি অসুখ, যা মানুষের সাধারণ জীবনকে অতিষ্ঠ করে তুলে। তাই যদি আপনার মাঝে এই রোগের কোন লক্ষণ দেখা যায় তা হলে দেরি না করে যত দ্রুত সম্ভব একজন নিউরোসার্জন অথবা নিউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করা উচিত। ধন্যবাদ।

লেখক: ডা. মো. গওছুল আযম

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস(নিউরোসার্জারি),
ব্রেইন, স্পাইন, নার্ভ ও স্ট্রোক বিষয়ক সার্জন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week