মাথায় উকুনের সমস্যা, রেহাই পেতে ঘরোয়া উপায়

চুল পড়া, পেকে যাওয়া, চুলের খুশকি— এসব সমস্যা নিয়ে যতটা আলোচনা হয়, কিন্তু মাথায় উকুন বাসা বাঁধলে ঠিক ততটা আলোচনা হয় না। উকুন একটি বিরক্তিকর সমস্যা। মাথায় উকুন হলে- চুলকায়, অস্বস্তি লাগে। পুরুষের তুলনায় নারীর চুলের ভাঁজে উকুন বেশি দেখা যায়।

মাথায় উকুন হওয়ার নানান কারণ থাকতে পারে। তবে উকুন যে শুধু চুলের ক্ষতি করে তা নয়, স্বাস্থ্যেরও ক্ষতি করে। মাথায় উকুন বাসা বেঁধলে দ্রুত তাড়ানো উচিত। তাই চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে উকুন তাড়ানোর কিছু টিপস—

ভিনেগার

ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড উকুনের বিষ। আঙুলে কিছুটা পরিমাণ ভিনেগার নিয়ে মাথার ত্বকে ভালো করে মালিশ করুন। ১০ মিনিট পর প্রথমে পানি দিয়ে, পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। টানা দুই মাস সপ্তাহে তিন দিন এটি ব্যবহার করুন, উপকার পাবেন।

টি ট্রি অয়েল

অলিভ অয়েলের সঙ্গে ২০ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মাথার তালুতে লাগান। রাতে মাথায় কিছু একটা জড়িয়ে ঘুমান। সকালে উঠে শ্যাম্পু করুন। প্রতিদিন না হলেও এক দিন অন্তর এটি করুন। এতে উকুন পালাবে।

লেবুর রস ও রসুন

চার কোয়া রসুন থেঁতো করে নিন। লেবুর রসের সঙ্গে রসুনের রস মিশিয়ে মাথায় লাগান। তোয়ালে জড়িয়ে আধ ঘণ্টা রাখুন। তার পর শ্যাম্পু করে নিন।

পেঁয়াজ

পেঁয়াজে থাকা সালফার উকুন মারতে সাহায্য করে। ছয়টি মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রস করে নিন। মাথায় লাগিয়ে দু’ঘণ্টা মতো রাখুন। তার পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে বেশ কয়েক বার করতে পারলে উকুন দ্রুত দূর হবে।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week