ত্বকের পরিচর্যায় পুদিনাপাতার ব্যবহার

পুদিনাপাতা পুষ্টিগুণে ভরপুর। স্বাস্থ্য সুরক্ষা, ত্বকের যত্ন ও চুলের যত্নে ব্যবহার করা হয়। এতে থাকা শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ক্লিনজার, টোনার ও ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। পুদিনাপাতা ত্বক, চুল ও শরীর—তিনটির জন্যই খুব উপকারী। যেকোনো পরিচর্যার জন্য কয়েকটি পাতাই যথেষ্ট। তাই সঠিক পরিমাণ ও ত্বকের ধরন বুঝে ব্যবহার করতে হবে পুদিনাপাতা।

উজ্জ্বল ত্বকের জন্য পুদিনা

দুই টেবিল-চামচ চটকানো কলা এবং ১০ থেকে ১২টি পুদিনাপাতার পেস্ট মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি ত্বকে লাগিয়ে ১৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এই প্যাক সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন।

ব্রনের ওষুধ পুদিনা

খুব দ্রুত ব্রণ দূর করতে পুদিনাপাতা দারুণ কাজ করে। ১০ থেকে ১২টি পুদিনাপাতা ছেঁচে এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এটি ব্রণ, ব্রণ আক্রান্ত স্থান বা ব্রণের দাগের ওপর লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে তা ধুয়ে নিন। সপ্তাহে একবার এটা ব্যবহার করা যাবে।

তৈলাক্ত ত্বকের যত্নে পুদিনা

ত্বকের তৈলাক্ত ভাব কমাতে ১০ থেকে ১২টি পুদিনাপাতা বেটে তার সঙ্গে মিশিয়ে নিতে হবে এক টেবিল-চামচ মুলতানি মাটি, আধা টেবিল-চামচ মধু ও আধা টেবিল-চামচ টক দই। ঘন মিশ্রণ হওয়া পর্যন্ত মেশাতে থাকুন। ঘরেও তৈরি করে নিতে পারেন টক দই। মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দুবার এটা ব্যবহার করলে ত্বকের তেলতেলে ভাব অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। এ ছাড়া পুদিনাপাতা মেশানোর ফলে এতে খনিজ উপাদান যোগ হয় এবং বাড়তি তেল দূর হয়ে ত্বকের ভেতর থেকে পরিষ্কার হয়।

শুষ্ক ত্বকের জন্য পুদিনা

শুষ্ক ত্বকের জন্য ১০ থেকে ১২টি পুদিনাপাতা বেটে তার সঙ্গে ২ টেবিল-চামচ টক দই ও এক টেবিল চামচ মুলতানি মাটি মিশিয়ে ঘন পেস্ট করতে হবে। প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক মসৃণ, আর্দ্র ও কোমল রাখতে এই ফেস প্যাক খুবই কার্যকর।

আরো দেখুন

শীতের ফ্যাশনে নতুন চমক! প্রিমিয়াম উইন্টার জ্যাকেট নিয়ে হাজির ‘এক্সপ্রেস মেনস ফ্যাশন’

শীতের আমেজে ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে পুরুষদের জন্য আকর্ষণীয় উইন্টার কালেকশন নিয়ে এসেছে Express

১২ নভেম্বর শুরু হচ্ছে প্রপার্টি এক্সপো ২০২৬, থাকছে ঘুড়ি প্রপার্টিজের বিশেষ আয়োজন

প্রপার্টি এক্সপো ২০২৬-এ অংশ নিচ্ছে ঘুড়ি প্রপার্টিজ, থাকছে স্টল F4 ঢাকা: দেশের আবাসন খাতের

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার