গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারের টিপস

ঠোঁটের সৌন্দর্য বাড়াতে লিপস্টিক অনবদ্য। আর এ সৌন্দর্যের মাত্রা কিছুটা বাড়াতে অনেককেই গাঢ় লাল লিপস্টিকে সাজতে দেখা যায়। তবে সঠিক নিয়ম না জানায় অনেকসময় দাঁতে লেগে যায় বা ঠোঁট থেকে আশপাশে ছড়িয়ে যায়।

এ রকম পরিস্থিতি থেকে রেহাই পেতে জেনে নিন গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারের আগে কিছু টিপস

গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারের আগে যা করবেন-

লিপস্টিকের গুণগত মান :

ঠোঁট ভালো রাখতে অবশ্যই গুণগত মান যাচাই করে ভালো মানের লিপস্টিক ব্যবহার করতে হবে।

ঠোঁটকে প্রস্তুত করুন :

লিপস্টিক ব্যবহারের আগে সামান্য চিনি ও মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে ঘষে নিন। এরপর ভালো করে ধুয়ে-মুছে প্রাইমার অথবা লিপ বাম লাগিয়ে ঠোঁট ময়েশ্চারাইজ করে নিন।

ঠোঁটে লিপস্টিক ব্যবহারের আগে :

শুকনো টিস্যুতে সামান্য সাদা পাউডার লাগিয়ে দুই ঠোঁটের মাঝে চেপে ধরুন। এতে বাড়তি লিপ বাম যেমন দূর হবে, তেমনি পাউডারের আস্তরণ লিপস্টিকের রঙ ধরে রাখতে সাহায্য করবে।

আগে লিপস্টিক, এরপর লিপ লাইনার :

ঠোঁটে লিপস্টিক লাগিয়ে এরপর লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নেবেন। চেষ্টা করুন একই রঙের শেড বেছে নিতে। লিপস্টিকের চাইতে হালকা অথবা গাঢ় শেডের লাইনার ভালো দেখায় না।

ফিনিশিং টাচ :

এক টুকরো টিস্যু দুই ঠোঁটের মাঝে চেপে ধরে বাড়তি লিপস্টিক মুছে নিন। এরপর ব্রাশে সামান্য কনসিলার ও ফেস পাউডার নিয়ে ঠোঁটের কোণায় লাগিয়েই শেষ করুন আপনার ঠোঁটের যত্ন।

টিপস :

আপনার ত্বক শুষ্ক হলে ম্যাট লিপস্টিকের বদলে ক্রিমি লিপস্টিক বেছে নেবেন।

গ্লসি লিপস্টিকের ক্ষেত্রে আগে লিপ লাইনার ব্যবহার করবেন। তাহলে ছড়িয়ে পড়বে না লিপস্টিক।

ঠোঁটের রং কালচে হলে অনেক সময় লিপস্টিকের রং ঠিকমতো ফোটে না। সে ক্ষেত্রে আগে ফাউন্ডেশন বেজ ও কনসিলার ব্রাশের সাহায্যে ঠোঁটে লাগিয়ে নিন।

আরো দেখুন

শীতের ফ্যাশনে নতুন চমক! প্রিমিয়াম উইন্টার জ্যাকেট নিয়ে হাজির ‘এক্সপ্রেস মেনস ফ্যাশন’

শীতের আমেজে ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে পুরুষদের জন্য আকর্ষণীয় উইন্টার কালেকশন নিয়ে এসেছে Express

১২ নভেম্বর শুরু হচ্ছে প্রপার্টি এক্সপো ২০২৬, থাকছে ঘুড়ি প্রপার্টিজের বিশেষ আয়োজন

প্রপার্টি এক্সপো ২০২৬-এ অংশ নিচ্ছে ঘুড়ি প্রপার্টিজ, থাকছে স্টল F4 ঢাকা: দেশের আবাসন খাতের

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার