শিগগিরিই চালু হচ্ছে ‘জনতার সরকার’ ওয়েব পোর্টাল

সরকারি যেকোনো সিদ্ধান্তের বিষয়ে সরাসরি আপত্তি কিংবা সাধুবাদ জানানোর সুযোগ পেতে যাচ্ছেন দেশের সাধারণ মানুষ। নাগরিকদের মতামত জানতে ‘জনতার সরকার’ নামে ওয়েব পোর্টাল চালু করতে যাচ্ছে সরকার। যেখানে ৫৬টি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরা হবে।

শনিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেরা প্রতিবেদন পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাধারণ মানুষের মতামতও জানতে চায় সরকার। প্রস্তুত হচ্ছে সেই প্লার্টফর্মও। নাগরিকদের মতামত জানতে জনতার সরকার নামে ওয়েব পোর্টাল চালু হতে যাচ্ছে। যেখানে ৫৬টি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরা হবে।’

পলক আরও বলেন, ‘২০০৮ সালের ১২ ডিসেম্বর নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেয় বাংলাদেশ আওয়ামী লীগ। ২০২১ সালে যার সফল বাস্তবায়ন হয়েছে।’


প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে মুঠোফোন সংযোগ ব্যবহারকারীর সংখ্যা ১৬ কোটি ছাড়িয়েছে। মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করছে প্রায় ১৩ কোটি নাগরিক। দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়নে পৌঁছে গেছে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। আট হাজারের বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে ৬ শতাধিক সরকারি সেবা অনলাইনে পাচ্ছেন সাধারণ মানুষ। এ ছাড়াও তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান নিশ্চিতে গড়ে উঠছে শতাধিক আইটি ট্রেনিং সেন্টার ও হাইটেক পার্ক।

অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেরা প্রতিবেদনের জন্য ৯ জন গণমাধ্যমকর্মীকে পুরস্কৃত করা হয়।

আরো দেখুন

নড়াইলে ১ হাজার ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলায় ১ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি

হৃদয়ের রেকর্ডের ম্যাচে ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৬৯ রান। হাতে ছিল

পূর্বনির্ধারিত সময়েই হবে ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কোম্পানীগঞ্জে গ্যাসক্ষেত্রের জমির ক্ষতিপূরণ, সংযোগ ও চাকরির দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমির ন্যায্য মূল্য ও ক্ষতিপূরণ পরিশোধ, স্থানীয় বাসিন্দাদের

সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে