বাংলা লেখার সফটওয়্যার আনল লিপিঘর

বাংলা ফন্ট তৈরি ও বাজারজাতকরণ নিয়ে বহুদিন ধরেই কাজ করে আসছে লিপিঘর। এর পাশাপাশি সেগুলো সঠিকভাবে পিসিতে ব্যবহার করার উপায় নিয়েও চলছে গবেষণা। বাংলা লেখার কাজটি করাই যাদের জন্য যথেষ্ট, যেমন : সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা লেখা বা ছোটখাটো ডকুমেন্ট তৈরি পর্যন্তই যাদের চাহিদা সীমাবদ্ধ, তাদের জন্য অভ্র বা বিজয়ই যথেষ্ট। তবে যাঁরা ডিজাইনার, ভিডিও এডিটর, প্রকাশনা নিয়ে কাজ করেন, তাঁরা এ দুটি সফটয়্যারেরই অ্যাডভান্স ফিচারের অভাব বোধ করে থাকেন।

 

লিপিঘর ব্যবহার করছে সারা বিশ্বে দুই হাজারেরও বেশি ভাষা লেখার জন্য ব্যবহৃত কি-বোর্ড সফটওয়্যার কি-ম্যান ডেস্কটপ। এই সফটওয়্যারটির মাধ্যমে যেকোনো ভাষা ও এনকোডিংয়ের জন্য তৈরি কি-বোর্ড লে-আউট ব্যবহার করা যায়। কি-ম্যান বলা যেতে পারে ধারক ও বাহক, কিন্তু বাংলা লেখার জন্য যে কি-লেআউটের প্রয়োজন, সেটাই পাওয়া যাবে লিপিঘরের সাইট থেকে।

পিসিতে যেকোনো টেক্সট বা লেখনী কয়েকভাবে সংরক্ষিত হতে পারে, যাকে বলা হয় এনকোডিং। এর মধ্যে ওয়েবসাইটের জন্য ইউনিকোড আর গ্রাফিকসের কাজের জন্য অ্যানসি সবচেয়ে জনপ্রিয়। অ্যানসির আছে বেশ কিছু রকমফের। প্রতিটি অ্যানসি সংস্করণের জন্য আছে আলাদা ফন্ট, যেগুলো ব্যবহার করার জন্য লাগবে সেই অ্যানসি সংস্করণ সমর্থিত কি-বোর্ড লেআউট। অ্যানসি ভার্সন ১ থেকে রয়েছে ৪ পর্যন্ত। আর ইউনিকোডের ক্ষেত্রে তেমন বড় ভার্সনগত পার্থক্য নেই, কিন্তু এর পরও পুরনো ইউনিকোডের ফন্টের সঙ্গে নতুন ইউনিকোডের কি-বোর্ড ব্যবহার করলে ফন্ট ভেঙে যাওয়ার সমস্যা রয়েই যায়। লিপিঘরে প্রতিটি এনকোডিংয়ের জন্য পাওয়া যাবে আলাদা আলাদা কি-লেআউট, ফলে ফন্ট যে এনকোডিংয়ের জন্যই হোক না কেন, ব্যবহারে বাধা থাকছে না।

উইন্ডোজ ব্যবহারকারীদের ওপরেই গুরুত্ব দিয়ে কি-লেআউট তৈরি করছে লিপিঘর, তবে ম্যাকের জন্য কি-ম্যান ডাউনলোড করে সেখানেও সেগুলো ইনস্টল করা যেতে পারে। উইন্ডোজ ৭, ১০ ও ১১ ব্যবহারকারীরা অ্যানসি ১-৪ এবং ইউনিকোড, আর এক্সপি ব্যবহারকারীরা শুধু অ্যানসি ১-৪ লেআউট ব্যবহার করতে পারবেন। এর জন্য পিসিতে লিপিঘরের সাইট থেকে বা সরাসরি কি-ম্যান থেকে কি-ম্যান ডেস্কটপ ইনস্টল করে নিতে হবে। এরপর লিপিঘরের কি-লেআউট পেজ থেকে পছন্দ ও এনকোডিং অনুযায়ী লেআউট ডাইনলোড করে, সেটি কি-ম্যানের মধ্যে করে নিতে হবে অ্যাকটিভ। যদি কারো ব্যক্তিগত কোনো লেআউট পছন্দ থেকে থাকে, লিপিঘরের ফেসবুক গ্রুপে সেটির ছবি আপলোড করে সাহায্য চাওয়ার অপশনও রাখা হয়েছে। তবে অভ্রর মতো ফোনেটিক লেআউট কি-ম্যানের মধ্যে পাওয়া যাবে না।

লিপিঘরের লেখার সফটওয়্যার একেবারে বিনা মূল্যে পাওয়া যাবে এই লিংক থেকে : https://lipighor.com/keyboard.html

আরো দেখুন

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া আর