নতুন রূপে জিমেইল

জিমেইলের নতুন আপডেট পাঠানো শুরু করেছে গুগল। আপডেটটি নিয়ে প্রথম পরীক্ষা-নিরীক্ষা চালানো শুরু হয় জানুয়ারিতে। তখন সীমিতসংখ্যক ব্যবহারকারী নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এর ওপর ভিত্তি করেই জিমেইলের ইন্টারফেসে কিছু পরিবর্তন আনা  হয়েছে।

 

খুব বড় ধরনের কোনো পরিবর্তন আনেনি গুগল। জিমেইলে ঢুকলে ব্যবহারকারীকে ‘অ্যাক্টিভ’ দেখাবে। সর্বডানে সাইড প্যানেলে থাকবে মেইল, চ্যাট, স্পেস ও মিট আইকনের বাটন। অর্থাৎ সরাসরি জিমেইল থেকেই গুগল মিটের ভিডিও কলে অংশ নেওয়া যাবে।

 

নতুন আপডেটটি পেতে চাইলে জিমেইলের চ্যাট অপশনটি অন করতে হবে। প্রথমে জিমেইলের ‘সেটিংস’ অপশনে ক্লিক করুন। এরপর ওপরের দিকে থাকা ‘অল সেটিংস’-এ ক্লিক করুন। নতুন একটি পেজ চালু হলে ‘চ্যাট অ্যান্ড মিট’ ট্যাবটি বেছে নিন। এতে চ্যাট নামের একটি সেকশন দেখা যাবে। সেখান থেকে ‘গুগল চ্যাট’ অপশনটি বেছে নিয়ে ‘সেভ চেঞ্জেস’-এ ক্লিক করুন। এই ধাপগুলো পার হলেই নতুন আপডেট মিলবে।      সূত্র : টেক ক্রাঞ্চ

আরো দেখুন

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া আর