স্বস্তিদায়ক আবহাওয়া পেতে আরও কয়েক দিন

আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনের তুলনায় এখন তাপমাত্রা কিছুটা কম। বলা যায়, আরামদায়ক পরিস্থিতি শুরু হয়েছে। শনিবার থেকে দেশে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তখন পরিবেশ আরও স্বস্তিদায়ক হবে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে।

ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় একই প্রবণতা দেখা যেতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

দেশে আগামী তিন দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,