আট বিভাগে বৃষ্টি ঝরতে পারে আজ

দেশে বৃষ্টিপাত বাড়ায় তাপপ্রবাহ কিছুটা কমতে শুরু করেছে। গতকাল সোমবার দেশের মোট ৪৩টি বৃষ্টিপাত পর্যবেক্ষণাগারের মধ্যে ২৪টিতে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজ দেশের আট বিভাগেই বৃষ্টিপাত হতে পারে এবং আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল সোমবার সংস্থাটি জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি শুরু হয়েছে।

গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, ৬৫ মিলিমিটার। এর আগের দিনও সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে, ১৭৮ মিলিমিটার। আগামী কয়েক দিন অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাত বাড়তে পারে।

 

২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আজ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্তমানে রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল সিলেট, কুতুবদিয়া ও টেকনাফে, ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, আট বিভাগেই বৃষ্টি বাড়ার সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে আসবে। পর্যায়ক্রমে কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বুধবারের পর বৃষ্টিপাত বাড়ার সঙ্গে তাপমাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,