ডায়াবেটিসের রকমফের

ডায়াবেটিস এমন এক রোগ, যা হলে রক্তে গ্লুকোজ থাকে স্বাভাবিকের চেয়ে বেশি। ডায়াবেটিস রোগীদের থাকে ইনসুলিন ঘাটতি।

ডায়াবেটিস তিন রকমের—

♦ টাইপ ১

♦ টাইপ ২

♦ গর্ভকালীন ডায়াবেটিস

ডায়াবেটিস চিকিৎসার জন্য রয়েছে ইনসুলিন, মুখে খাবার ওষুধ, ব্যায়াম আর স্বাস্থ্যকর আহার।

একে নিয়ন্ত্রণে না রাখলে নানা জটিলতা হয়।

 

স্নায়ু ও চোখের ক্ষতি হয়, কিডনি হতে পারে বিকল। হতে পারে হৃদরোগ ও স্ট্রোকও।

 

আক্রান্ত ব্যক্তি অন্ধ হয়ে যেতে পারে। পায়ে গ্যাংগ্রিন হয়ে পা কেটে ফেলতে হতে পারে।

তবে সময়মতো শনাক্ত হলে আর চিকিৎসা হলে ভয়ের কারণ নেই। স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব।

ডায়াবেটিস থাকলে শরীর ইনসুলিন তৈরি করতে পারে না বা ইনসুলিন থাকলেও তা শরীর ব্যবহার করতে পারে না। আবার দুটি সমস্যা একত্রেও থাকতে পারে।

 

টাইপ ১ ডায়াবেটিস

শরীর ইনসুলিন হরমোন তৈরি না করতে পারলে হয় টাইপ ১ ডায়াবেটিস, তখন জীবন বাঁচাতে ইনসুলিন ছাড়া আর কোনো বিকল্প থাকে না।

 

টাইপ ২ ডায়াবেটিস

আবার কম পরিমাণে ইনসুলিন নিঃসরণ হলেও কিন্তু শরীর তা ব্যবহার করতে পারে না। দেহ কোষ সাড়া দেয় না। এমন ধরনের ডায়াবেটিসকে বলে টাইপ ২ ডায়াবেটিস।

আরেক ধরনের ডায়াবেটিস হলো গর্ভকালীন ডায়াবেটিস, গর্ভ ধারনের দ্বিতীয় বা তৃতীয় মাসে এটি হয়ে থাকে। প্রসবের পর তা অনেক সময় চলে যায়।

প্রি-ডায়াবেটিস

অনেকের রক্তে গ্লুকোজ বেশি কিন্তু ডায়াবেটিস মাত্রায় পৌঁছায় না। একে বলে প্রি-ডায়াবেটিস। এ অবস্থা চিহ্নিত হলে শরীরচর্চা, ডায়েট, জীবনধারা বদলালে, ওজন কমালে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা কমে যায় বা হলেও অনেক পরে হয়।

বেশির ভাগ রোগী জটিলতা নিয়ে হাজির হন। হয়তো চোখ অন্ধ হয়ে গেছে, পা পচতে শুরু করেছে, ক্লান্তি ও দুর্বলতা ভর করেছে, বিষণ্নতা দেখা দিয়েছে, খেলেও ওজন কমছে, ক্ষত শুকাচ্ছে না, সব সময় ক্ষুধা, যৌন দুর্বলতা বা চর্মরোগ দেখা দিয়েছে। তাই সব সময় ডায়াবেটিস চেক করতে হবে।

 

রক্তে গ্লুকোজ মান নির্ণয়

প্রথমে অভুক্ত অবস্থায়, এরপর গ্লুকোজ মেশানো শরবত পানের দুই ঘণ্টা পর রক্তে গ্লুকোজ মান পরীক্ষা করা হয়। এ ছাড়া রক্তে বিগত তিন মাসের গড় গ্লুকোজ মান পরীক্ষার জন্য এইচবিএওয়ানসি পরীক্ষা করা হয়। এইচবিএওয়ানসি ৫.৭ শতাংশের নিচে থাকা উচিত। অভুক্ত অবস্থায় রক্তে গ্লুকোজ প্রতি লিটারে ৪.২-৬.১ মিলিমোল আর ২ ঘণ্টা পর ৮ মিলিমোলের নিচে থাকলে তা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়।

লেখক : সাবেক অধ্যক্ষ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,