গ্রাফিকস কার্ডের সংকট কেটেছে

মহামারি শুরুর পর থেকেই বাজারে গ্রাফিকস কার্ডের ঘাটতি ছিল। সাধারণ ক্রেতাদের প্রয়োজন মেটানো যাচ্ছিল না। এবার সংকট কাটিয়ে স্বরূপে বাজারে ফিরেছে গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ। সংকট কেটে যাওয়ায় দামও কমেছে।

 

চলতি বছরের শুরু থেকে জিপিইউয়ের বাজার স্বাভাবিক হতে শুরু করে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দাম কমেছে ৫০ শতাংশ। আগামী কয়েক মাসে আর জিপিইউয়ের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা নেই। জিপিইউয়ের সবচেয়ে বড় জোগান আসে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কম্পানি বা টিএসএমসি, অ্যাডভান্সড আরআইএসসি মেশিনস বা এআরএম ও এনভিডিয়ার কাছ থেকে। মহামারির সময় জিপিইউয়ের উৎপাদন বাধাগ্রস্ত হয়। এর পাশাপাশি গ্রাফিকস কার্ড কিনে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে অনেকেই জিপিইউ খুঁজতে শুরু করেন। লকডাউনের সময় গেমারের সংখ্যা বেড়ে যায়। কম্পিউটারে প্রয়োজন পড়ে উন্নতমানের গ্রাফিকস কার্ডের। ফলে সংকট আরো তীব্র হয়। অফলাইন ও অনলাইন কোনোখানেই সহজলভ্য ছিল না জিপিইউ। জিপিইউয়ের ঘাটতি ফুরালেও প্রসেসরের বাজার স্বাভাবিক হয়নি। সংকট পুরোপুরি কাটতে আরো বছরখানেক সময় লাগবে।

সূত্র : দ্য ভার্জ

আরো দেখুন

মিরসরাইয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষাজীবন থেকেই আর্থিক ব্যবস্থাপনা ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে

রক্তপাতহীন নির্বাচন, প্রতি ইউনিয়নে ৮-১০ কোটি টাকার তহবিল!

✎ মোহাম্মাদ আরিফুল ইসলাম: নির্বাচন আসলেই মানুষের মাঝে একধরনের আমেজ-উত্তেজনা কাজ করে, চারদিকে সাঁঝ

নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে

শীতের ফ্যাশনে নতুন চমক! প্রিমিয়াম উইন্টার জ্যাকেট নিয়ে হাজির ‘এক্সপ্রেস মেনস ফ্যাশন’

শীতের আমেজে ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে পুরুষদের জন্য আকর্ষণীয় উইন্টার কালেকশন নিয়ে এসেছে Express

১২ নভেম্বর শুরু হচ্ছে প্রপার্টি এক্সপো ২০২৬, থাকছে ঘুড়ি প্রপার্টিজের বিশেষ আয়োজন

প্রপার্টি এক্সপো ২০২৬-এ অংশ নিচ্ছে ঘুড়ি প্রপার্টিজ, থাকছে স্টল F4 ঢাকা: দেশের আবাসন খাতের

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে