সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিতে গ্রামীণফোনের আবেদন

রোববার (৩ জুলাই) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠিতে এ আবেদন জানায় গ্রামীণফোন।

এ চিঠিতে নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছে দেশের শীর্ষ অপারেটরটি। তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাফ জবাব, কথা নয়। বাস্তবে নেটওয়ার্কের উন্নয়ন সত্যতা ছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না।

এর আগে ২৯ জুন মানসম্মত সেবা দিতে না পারায় দেশের শীর্ষ অপারেটরটির সিম বিক্রিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, তাদের সেবা উন্নত করার জন্য এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

তবে বিটিআরসির এ অভিযোগ অস্বীকার করে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনসের খায়রুল বাশার বলেন, বিটিআরসি এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের বেঞ্চমার্কে আমাদের অবস্থা ভালো রয়েছে। আমরা ধারাবাহিকভাবে আমাদের নেটওয়ার্ক আধুনিকায়ন করছি। সুতরাং, এমন একটি বিষয়ে যখন কোনো ধরনের আলোচনা ছাড়া একটি চিঠি আসে, এটি আসলে আমাদের কাছে অপ্রত্যাশিত।

সে সময়ে সার্বিক বিষয় নিয়ে দ্রুতই বিটিআরসির সঙ্গে আলোচনায় বসতে চাওয়ার কথাও জানায় গ্রামীণফোন কর্তৃপক্ষ।

এদিকে ১ জুলাই টেলিকম অপারেটর গ্রামীণফোন একটি ক্ষুদে বার্তায় গ্রাহকের মোবাইল রিচার্জের লিমিট নির্ধারণ করে দেয়ার কথা জানায়। তারা গ্রাহকদের সর্বনিম্ন রিচার্জ লিমিট ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করে দেয়। তবে গ্রাহকরা এখনো ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট প্যাকগুলো কিনতে পারবেন বলেও বিবৃতিতে জানানো হয়।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার সময় সংবাদকে জানান, বর্তমানে ২০ টাকা রিচার্জ করলে ৩০ দিনের মেয়াদ পাওয়া যাবে। এর আগে ১০ টাকা রিচার্জেও ৩০ দিন মেয়াদ পাওয়া যেত। ২০ টাকার কম রিচার্জ না করা গেলেও গ্রামীণফোনের ৯ টাকা, ১০ টাকা ও ১৯ টাকার স্ক্র্যাচ কার্ডগুলো আগের মতোই ব্যবহার করা যাবে। তবে জিপি থেকে জিপি নম্বরে সর্বনিম্ন ১০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।

আরো দেখুন

মিরসরাইয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষাজীবন থেকেই আর্থিক ব্যবস্থাপনা ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে

রক্তপাতহীন নির্বাচন, প্রতি ইউনিয়নে ৮-১০ কোটি টাকার তহবিল!

✎ মোহাম্মাদ আরিফুল ইসলাম: নির্বাচন আসলেই মানুষের মাঝে একধরনের আমেজ-উত্তেজনা কাজ করে, চারদিকে সাঁঝ

নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে

শীতের ফ্যাশনে নতুন চমক! প্রিমিয়াম উইন্টার জ্যাকেট নিয়ে হাজির ‘এক্সপ্রেস মেনস ফ্যাশন’

শীতের আমেজে ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে পুরুষদের জন্য আকর্ষণীয় উইন্টার কালেকশন নিয়ে এসেছে Express

১২ নভেম্বর শুরু হচ্ছে প্রপার্টি এক্সপো ২০২৬, থাকছে ঘুড়ি প্রপার্টিজের বিশেষ আয়োজন

প্রপার্টি এক্সপো ২০২৬-এ অংশ নিচ্ছে ঘুড়ি প্রপার্টিজ, থাকছে স্টল F4 ঢাকা: দেশের আবাসন খাতের

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে