ক্ষমতা, সম্মান ও পরাক্রম কেবল আল্লাহর জন্য

মহান আল্লাহ যাবতীয় ক্ষমতা, সম্মান ও পরাক্রমের অধিকারী। পৃথিবীর কোনো কিছুই তাঁর ক্ষমতা ও শক্তির বাইরে নয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ’ (সুরা : বাকারা, আয়াত : ১২৯)

অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই যাবতীয় সম্মান আল্লাহর জন্য। ’ (সুরা : নিসা, আয়াত : ১৩৯)

 

যেহেতু যাবতীয় সম্মান, মর্যাদা ও ক্ষমতার অধিকারী মহান আল্লাহ, তাই অন্যকে সম্মানিত করা ও অপদস্থ করার অধিকারও কেবল তাঁর। ইরশাদ হয়েছে, ‘আপনি যাকে খুশি তাকে সম্মানিত করেন এবং যাকে খুশি তাকে অপদস্থ করেন। ’ (সুরা : আলে ইমরান, আয়াত : ২৬)

সম্মান ও মর্যাদার মালিক আল্লাহ। তবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন ও তাঁর আনুগত্য করায় আল্লাহ কখনো কখনো তাঁর মুমিন বান্দাদের সম্মানিত করেন। ইরশাদ হয়েছে, ‘সম্মান তো আল্লাহ, তাঁর রাসুল ও মুমিনদের জন্য। ’ (সুরা : মুনাফিকুন, আয়াত : ৮)

রাসুলুল্লাহ (সা.) আল্লাহর মর্যাদা ও পরাক্রম সম্পর্কে বলেন, সম্মান-মর্যাদা আল্লাহর ভূষণ এবং গর্ব-অহংকার তাঁর চাদর। (আল্লাহ বলেন) যে লোক এ ক্ষেত্রে আমার সঙ্গে টানাহেঁচড়া করবে আমি তাকে অবশ্যই সাজা দেব। (সহিহ মুসলিম, হাদিস : ৬৫৭৪)

আল্লাহর পরাক্রম বোঝাতে কোরআনে ‘আজিজুন’ শব্দটি ব্যবহৃত হয়েছে। আরবি ভাষাবিদদের মতে, ‘আজিজুন’ শব্দের অর্থ চারটি। তা হলো—১. যিনি প্রবল ও কঠোর, ২. যিনি মহান, ৩. যিনি শক্তিশালী, ৪. যিনি অনন্য ও দৃষ্টান্তহীন। উল্লিখিত সবগুলো অর্থই আল্লাহর জন্য প্রযোজ্য।

আল-মাউসুয়াতুল আকাদিয়া

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,