ইউক্রেনের আকাশসীমা বন্ধ, মাঝপথে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি দানা বাঁধার সময়ই ইউক্রেনে ভারতীয় দূতাবাস সে দেশে পড়াশোনা করা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরার নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ২৪২ জন ভারতীয় পড়ুয়া দিল্লি ফেরেন। কিন্তু যুদ্ধ ঘোষণার পরই বদলে যায় পরিস্থিতি।পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ইউক্রেন আক্রমণ করেছে রাশিয়া। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনের আকাশসীমা। ফলে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে এয়ার ইন্ডিয়ার বিমান ‘এআই ১৯৪৭’-কে দিল্লি ফিরতে হচ্ছে মাঝপথে থেকেই। অসমর্থিত সূত্রের খবর, এখনও ১৮ হাজার ভারতীয় আটকে ইউক্রেনে। সব মিলিয়ে আরও ঘোরালো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি।

ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি দানা বাঁধার সময়ই ইউক্রেনে ভারতীয় দূতাবাস সে দেশে পড়াশোনা করা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরার নির্দেশ দিয়েছিল।

সেই অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ২৪২ জন ভারতীয় পড়ুয়া দিল্লি ফেরেন। তাঁদের নামিয়েই আবার বিমান রওনা দেয় কিভের উদ্দেশে। কিন্তু ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা অভিযানের কথা ঘোষণার পরেই বদলে গেল পরিস্থিতি।

যুদ্ধ ঘোষণা ঘণ্টা দুয়েকের মধ্যেই নিজেদের আকাশসীমা বন্ধ করার কথা জানিয়ে দেয় ইউক্রেন। ফলে কিভমুখী এয়ার ইন্ডিয়ার বিমান ‘এআই ১৯৪৭’ ফিরতে হল মাঝপথ থেকেই। সেই বিমান দিল্লি পৌঁছচ্ছে বলে জানা গিয়েছে। তা হলে যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের কী হবে? আপাতত উত্তর নেই কোনও পক্ষের কাছেই।
ভারত থেকে প্রতি বছর বহু পড়ুয়া ইউক্রেনে পড়তে যায়। বিশেষত সে দেশে চিকিৎসা বিজ্ঞান পড়ার দিকে ঝোঁক রয়েছে ভারতীয় পড়ুয়াদের। তাঁদের সবাইকে এখনও দেশে ফেরানো যায়নি। এয়ার ইন্ডিয়ার বিমান তাঁদের ফেরানোর কাজই করছিল। কিন্তু আচমকা আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের ভবিষ্যত ঘিরে জল্পনা শুরু হয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।