বিপিএল মাতানো মুনিম জাতীয় দলে

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন বিপিএল মাতানো মুনিম শাহরিয়ার।

ফরচুন বরিশালের হয়ে খেলা এ ব্যাটার ৬টি ম্যাচ খেলে ১৭৮ রান করেছেন। হাফসেঞ্চুরি করেছেন একটি। তার ব্যাটিং গড় ছিল ১৫২.১৩। আর এই গড়ের কারণেই আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সুযোগ মিলল তার।

আগামী ৩ ও ৫ মার্চ আফগানদের বিপক্ষে ২০ ওভারের লড়াইয়ে মুখোমুখি হবে টাইগাররা। দুটি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

১৪ সদস্যের এ দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির আলীও।

এছাড়া দলে ফিরেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও লিটন দাস। তারা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না।

আর পাকিস্তান সিরিজে দলে থাকা আমিনুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসান ও আকবর আলি বাদ পড়েছেন।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহাদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,