অবৈধ মোবাইল বুঝবেন কীভাবে…

শুক্রবার (০১ অক্টোবর) থেকে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হবে।

এই অবস্থায় অবৈধ হ্যান্ডসেট নিবন্ধন নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর বলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সেগুলো হলো-
১. কোনো গ্রাহক যদি অবৈধ সেট কিনেই ফেলেন এবং তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে করণীয় কী?

উত্তর: মোবাইল কেনার আগে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠানোর মাধ্যেম যাচাই করে নিতে হবে। ১ অক্টোবর থেকে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত অবৈধ হ্যান্ডসেট ব্যবহারযোগ্য হবে না।

২. যদি কারো হ্যান্ডসেট হারিয়ে যায়, তাহলে করণীয় বা এই প্রযুক্তি এতে কী কাজে লাগবে?

উত্তর: চুরি অথবা হারিয়ে যাওয়া হ্যান্ডসেটগুলোর জন্য NEIR সিস্টেমের মাধ্যমে Lost/Stolen এর রিপোর্ট করার এবং তৎপ্রেক্ষিত Blocklist/ Blacklist করার সুবিধা দেওয়া হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে এ সুবিধাটি চালু করা হবে।

৩. যাদের ইন্টারনেট সংযোগ নেই, তাদের নিবন্ধন প্রক্রিয়া কিভাবে হবে?

উত্তর: দেশের জনসাধারণ সিটিজেন পোর্টালের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে NEIR সিস্টেম এর সেবা গ্রহণ করতে পারবেন। তবে যে সব মোবাইল গ্রাহকের ইন্টারনেট সংযোগ নেই তারা সংশ্লিষ্ট অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকে NEIR এর সেবা গ্রহণ করতে পারবেন।

৪. মাল্টি সিমের মোবাইলে নিবন্ধন প্রক্রিয়া কী হবে?

উত্তর: আইএমইআই নম্বর অনুযায়ী প্রতিটি স্লটে ব্যবহৃত সিমের বিপরীতে স্লটের ব্যবহার অনুযায়ী আলাদাভাবে রেজিস্ট্রেশন করা হবে। বর্তমানে, একসঙ্গে সর্বোচ্চ একটি আইএমইআই নম্বরের জন্য রেজিষ্ট্রেশন করার ব্যবস্থা রয়েছে। তাই একাধিক আইএমইআই নম্বর সম্বলিত হ্যান্ডসেটের প্রতিটি আইএমইআই নিবন্ধনের জন্য neir.btrc.gov.bd লিংকের মাধ্যমে একই ডকুমেন্ট সেট দিয়ে পৃথক পৃথক আবেদন করতে হবে। তবে, একইসঙ্গে একাধিক আইএমইআই নিবন্ধন করার সুবিধা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং অচিরেই তা করা হবে।

আরো দেখুন

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’-শিশুশিল্পী সিমরিন লুবাবা

নিজের পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।। আমতলী (বরগুনা)

প্রতিনিধি।। আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে দাতা সংস্থা কনসার্ণের এর সহযোগিতায় আরএমএনসিএএইচ

বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসর দিল সরকার

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের

প্রকৃতির স্নিগ্ধতায় শাড়ির মায়াবী সৌন্দর্য, বৃষ্টিভেজা মুহূর্তে মুগ্ধতার আবেশ

লাইফস্টাইল ডেস্ক: প্রকৃতির সবুজের মাঝে বৃষ্টিভেজা এক স্নিগ্ধ মুহূর্ত, আর তার সঙ্গে শাড়ির চিরচেনা

শাড়ির আভিজাত্যে বাঙালি নারীর সৌন্দর্য, ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মেলবন্ধন

লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ফ্যাশনের জগতে সময়ের সঙ্গে বদলায় পোশাকের ধরন, যোগ হয় নতুন

শীতের ফ্যাশনে অ্যাঞ্জেল ডিকস্টার নজরকাড়া লুক, নতুন কালেকশন নিয়ে SEA SKY

শীতের ফ্যাশনে নতুন লুকে অ্যাঞ্জেল ডিকস্টা, স্টাইল ও আভিজাত্যের মেলবন্ধনে SEA SKY SUITS নিজস্ব