সিঙ্গাপুরে গৃহকর্মীকে হত্যার দায়ে ৩০ বছরের কারাদণ্ড

সিঙ্গাপুরে গৃহকর্মীকে হত্যার দায়ে এক নারীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে গৃহকর্মীকে অভুক্ত রাখা ও নির্যাতনের অভিযোগও আনা হয়েছে। হত্যার শিকার ওই গৃহকর্মীর নাম পিয়াং এনগাই। তিনি মিয়ানমার থেকে সিঙ্গাপুরে কাজ করতে গিয়েছিলেন। ২০১৬ সালে লাগাতার কয়েক মাসের নির্যাতনের পর তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার ওজন ছিল মাত্র ২৪ কেজি।

বিবিসির খবরে বলা হয়েছে, গৃহকর্ত্রী গাইয়াথিরি মুরুগায়ান যেভাবে তার ওপর নির্যাতন চালায় তাকে ‘শয়তানের কাজ এবং অত্যন্ত নিষ্ঠুর’ বলে আখ্যায়িত করা হয়েছে। অভিযুক্ত মুরুগায়ান তার অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তিনি একজন পুলিশ সদস্যের স্ত্রী।

তার বর্তমান বয়স ৪০। তার রায় ঘোষণার সময় বিচারক বলেন, সিঙ্গাপুরে এধরনের নির্মম হত্যাকা-ের যতো ঘটনা ঘটেছে এটি তার একটি। অল্পবয়সী ওই নারীর মৃত্যুর আগে তার ওপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে সেটা ভাষায় বর্ণনা করা কঠিন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,