নিজের সন্তান সংখ্যা অজানা পেলের

ফুটবল ক্যারিয়ারে অগণিত রেকর্ড গড়েছেন পেলে। অসংখ্য কীর্তির হিসেবটাও রয়েছে ব্রাজিলীয় কিংবদন্তির খাতায়। তবে বর্নাঢ্যময় জীবনে নিজের ঔরসজাত সন্তানের সংখ্যাটা অজানা তার। জীবন সায়াহ্নে এসে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রদান করলেন পেলে।

সম্প্রতি পেলেকে নিয়ে একটি ডকুমেন্টারি করা হয়। সেখানে পেলে স্বীকার করেন তিন স্ত্রী ছাড়াও বহু বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার। প্রেমিকাদের সঙ্গে তার বহু সন্তানেরও জন্ম হয়েছে। সব মিলিয়ে নিজের সন্তানের সংখ্যাটা গোলকধাঁধায় রূপ নিয়েছে পেলের সামনে।

ডকুমেন্টারিতে পেলে জানান, এসব কিছু প্রথমে জানতেই পারেননি তিনি। একাধিক সন্তানের সঙ্গে তার পরিচয় হয় অনেক পরে।

পেলের দাবি, তার এই বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়গুলো স্ত্রীদের সামনে পরিস্কার ছিল। কারও কাছে তিনি এসব গোপন করেননি।

১৯৬৬ সালে রোসমেরির সঙ্গে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেন পেলে। তার দ্বিতীয় বিয়ে হয় ১৯৯৪ সালে আজিরিয়া নামের এক মডেলের সঙ্গে। প্রথম দুই স্ত্রীর গর্ভে সরকারিভাবে পেলের সন্তান সংখ্যা পাঁচ। ২০০৮ সালে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ৭৫ বছর বয়সে এসে ২০১৬ সালে শেষবার বিয়ের পিড়িতে বসেন ফুটবল সম্রাট। বিয়ে করেন ৫০ বছরের মডেল অভিনেত্রী মারসিয়া আওকিকে। সব মিলিয়ে সরকারিভাবে ৭ জন সন্তান আছেন পেলের।

আরো দেখুন

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর