দেশে ফিরে নিজেকে ‘বিএমডব্লিউ’ উপহার দিলেন সিরাজ

হায়দরাবাদের অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ সিরাজ। দু’চোখে ছিল ক্রিকেট খেলার স্বপ্ন। সেই স্বপ্নকে ধাওয়া করেই আজ ‘বিএমডব্লিউ’ গাড়ির মালিক মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার ঐতিহাসিক সিরিজ শেষে দেশে ফিরেছেন দিন দুয়েক হল। এর মধ্যেই নিজেকে দামি গাড়ি উপহার দিলেন সিরাজ। শুক্রবার (২২শে জানুয়ারি) তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ভিডিও পোস্ট করেন। সেখানে নতুন গাড়ি চড়তে দেখা গিয়েছে তাকে। হায়দরাবাদের রাস্তায় সেই গাড়ি নিয়ে ইতিমধ্যে ঘুরেও এসেছেন সিরাজ।
সিরাজের বাবা মোহাম্মদ ঘাউস পেশায় একজন অটোচালক ছিলেন। কিন্তু ছেলের ক্রিকেট খেলার স্বপ্নে কোনোদিন বাধা দেননি।

বরং মুখ্য ভূমিকা পালন করেছেন। সিরাজও আস্থার দাম রেখে ধীরে ধীরে রাজ্য, আইপিএল এবং জাতীয় দলে জায়গা করে নেন। তবে অস্ট্রেলিয়ায় ছেলের সাফল্য দেখতে পাননি বাবা। নভেম্বরেই তিনি প্রয়াত হন।
দেশে ফিরে এয়ারপোর্ট থেকে সরাসরি বাবার কবর জিয়ারতে গিয়েছিলেন সিরাজ।  তিনি বলেন, ‘আমি আগে বাড়ি যাইনি। সরাসরি বিমানবন্দর থেকে বাবার কবরের কাছে গিয়েছি। সেখানে তার সঙ্গে সময় কাটিয়েছি। বাবার সঙ্গে কথা বলতে পারিনি। তবে তার কবরে ফুল দিয়েছি। আমি আমার প্রতিটি উইকেট বাবাকে উৎসর্গ করেছি। সিরিজ শুরু হওয়ার আগে আমি কখনও ভাবিনি যে, পাঁচ উইকেট নিতে পারবো।’

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ