পরিবারকে ঘিরেই কাটছে সংগীতশিল্পী কাজী সোমা’র জন্মদিন

শোবিজ ডেস্ক :নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কাজী সোমা। এবার তিনি গাইলেন পাহাড়ি গান। ‘তুই পাহাড় হই ঠাঁই দিও’ শিরোনামের এই গানটি লিখেছেন কামরুল হাসান সোহাগ এবং সুর-সঙ্গীতায়োজন করেছেন মো: সেলিম। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ করেন তিনি। শিগগিরই এটির গান ভিডিও নির্মিত হবে।প্রথমবারের মতো পাহাড়ি গান গাওয়া নিয়ে এই গায়িকা বলনে, ‘এর আগে এই ধরনের গান খুব কম করা হয়েছে। দেশ বিদেশে বিভিন্ন স্টেজ শো’তে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ম্যাডামের গান গাওয়ারই অনুরোধ বেশি আসতো। পাহাড়ি গানের অনুরোধ খুব কমই আসতো। যে কারণে আমার ইচ্ছে ছিলো একটি পাহাড়ি গান গাওয়ার। সেই ভাবনা থেকেই মূলত এই গানটি গাওয়া। গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করছি গানটি প্রকাশ পেলে শ্রোতা দর্শকের ভালো লাগবে।’গেলো বছরের অক্টোবরে প্রকাশিত হয়েছে সোমা’র প্রথম মৌলিক গান ‘বাবুয়া বাবুয়া’। এরইমধ্যে গানটি ৫০ হাজারেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। প্রথম মৌলিক গান হিসেবে ভিউয়ার্স’র দিক দিয়ে কাজী সোমা সন্তুষ্ট। তার বিশ্বাস ধীরে ধীরে গানটি দেশের আনাচে কানাচে পৌঁছে যাবে এবং দিনদিন এই গানের গ্রহণযোগ্যতা বাড়বে। এছাড়া আজ তার জন্মদিন। জন্মদিন পরিবারের সঙ্গে ঘরোয়াভাবে উদযাপন করবেন বলে তিনি জানিয়েছেন।

ছবি সংগৃহীত

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ