মেসিকে ছুঁয়ে জুভেন্টাসকে শেষ ষোলোয় নিলেন রোনালদো

মঙ্গলবার লিওনেল মেসি ছিলেন বিশ্রামে। ক্রিস্টিয়ানো রোনালদোর সে সুযোগ ছিল না। করোনা ভাইরাসের কারণে বেশ কিছু ম্যাচ মিস করা পর্তুগিজ সুপারস্টার মাঠে ফিরেই করছেন একের পর এক গোল। চ্যাম্পিয়নস লীগে রোনালদো ও আলভারো মোরাতার গোলে ফেরেন্সভারোসকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। এক গোলে মেসিকে ছুঁয়ে ফেলেছেন রোনালদো। ইউরোপ সেরার প্রতিযোগিতায় ঘরের মাঠে করা গোল সংখ্যায় একই বিন্দুতে দাঁড়িয়ে মেসি ও রোনালদো। ৭০টি করে গোল করেছেন দুই মহাতারকা।

ঘরের মাঠে ১৯তম মিনিটে গোল হজম করে বসে জুভেন্টাস। মির্তো উজিনির গোলে লিড নেয় হাঙ্গেরিয়ান ক্লাবটি।

৩৫তম মিনিটে ম্যাচে সমতা ফেরান রোনালদো। প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতার এটি ১৩১তম গোল। পয়েন্ট হারাতে বসা জুভেন্টাসের ত্রাতা আলভারো মোরাতা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে হুয়ান কুয়াদ্রাদোর ক্রসে হেডে জয়সূচক গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার। চলমান আসরে চার ম্যাচে পাঁচ গোল করলেন তিনি। চ্যাম্পিয়নস লীগে এক মৌসুমে করা সর্বোচ্চ গোলের ব্যক্তিগত রেকর্ড স্পর্শ করলেন মোরাতা। এর আগে ২০১৪-১৫ মৌসুমে জুভেন্টাসের জার্সিতে করেছিলেন পাঁচ গোল।

এ জয়ে বার্সেলোনার সঙ্গে শেষ ষোলো নিশ্চিত হয়েছে জুভেন্টাসেরও। ‘জি’ গ্রুপের অপর দুই দল দিনামো কিয়েভ ও ফেরেন্সভারোসের লড়াই এখন ইউরোপা লীগে জায়গা করে নেয়ার।

আরো দেখুন

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর