দেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক এফ আই মানিক দীর্ঘ ৭ বছর পর আবারও পরিচালনায় ফিরছেন। শাপলা মিডিয়ার প্রযোজনায় একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এই পরিচালক। সেখানে নায়িকা চরিত্রে অভিনয় করবেন তার পরিচালিত চাচ্চু ছবির শিশুশিল্পী দীঘি। আর নায়ক হিসেবে দেখা মিলবে শান্ত খানের।
এত বছর ধরে চলচ্চিত্র নির্মাণ না করা। এই পরিচালকের হাত ধরে নায়ক শাকিব খান উত্থানসহ এই নায়ক সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন এফ আই মানিক।
নিউজের এই প্রতিবেদককে মানিক বলেছেন, শাকিবের উৎসাহে নিজের পৈতৃক জমি বিক্রি করে চলচ্চিত্র নির্মাণ শুরু করেছিলেন তিনি। কিন্তু ছবির শুরুর পর থেকেই শাকিব শিডিউল নিয়ে ঝামেলা শুরু করেন। একটা পর্যায়ে সেই ছবির কাজ শেষ করতে আড়াই কোটি টাকায়। আর এই ছবির অর্থ যোগান দিতে গিয়ে ভীষণ সংকটে পড়েন তিনি।
এই পরিচালক বলেন, একজন পরিচালক কত টাকাই বা আয় করে থাকে। শাকিবের কারণে আমি নিঃস্ব হয়ে গেছি।