রেডিও স্বদেশের কোয়ারেন্টাইনে সচেতনতামূলক লাইভ শো’তে বারিশ

বিনোদন ডেস্ক, স্বদেশ নিউজ২৪, সম্পাদনায়-আরজে সাইমুর: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সরকার ২৫ এপ্রিল পযন্ত ছুটি ঘোষণা করেছে। একইসাথে সকল গণপরিবহন ও সরকারী অফিস বন্ধ ঘোষণা করেছে। মধ্যবিত্ত মানুষেরা কোন রকমে এ দুযোর্গ মোকাবেলা করতে পারলেও বিপদে পরেছেন নিম্ন আয়ের মানুষেরা। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতোমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরণের শুটিং। পাশাপাশি তারকারাও করোনা নিয়ে নানান ধরনের সচেতনা মূলক পোষ্ট দিচ্ছেন তাদের ফেসবুকে। পরামর্শ দিচ্ছেন বাসায় থাকতে ও নিয়ম মেনে চলতে। অনেক শোবিজ তারকারাই নিজেদের জায়গা থেকে সাধারণ জনগণকে সচেতন করছেন। আর এই ছুটিতে অলস সময় বিভিন্নভাবে পার করছেন, কেউ নিম্ন আয়ের মানুষদের পাশে খাদ্য সহায়তা দিচ্ছে, কেউ লাইভ আড্ডা দিচ্ছে, প্রশাসন পুলিশর‍্যাব, সেনাবাহিনীরা দিনরাত দায়িত্ব পালন করছেন!

আর এই সময়ে কোয়ারেন্টাইনে থাকা মানুষগুলোর জন্য রেডিও স্বদেশ এক ভিন্ন আমেজের আনন্দ-বিনোদনের আয়োজন করেছে। ঘরে থাকা মডেল ও তারকারা সচেতনমূলক আড্ডা দিতে পারেন সেই  আয়োজন। গতকাল অতিথি ছিলেন  মডেল, ড্যান্স আর্টিস, প্রোগ্রাম প্রেজেন্টার বারিশ হক বাংলাদেশের জনপ্রিয় অনলাইন রেডিও স্টেশন রেডিও স্বদেশ ডট নেটের হোম কোয়ারেন্টাইনে অনলাইন লাইভ শো’ করেন । পরিকল্পনা ও পরিচালনায় আরজে সাইমুর রহমান। রেডিও স্বদেশের এই অনুষ্ঠানে নতুন নতুন তারকারা বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা ও গঠনমূলক এবং তাদের মিডিয়া ক্যারিয়ার বিষয় নিয়ে আড্ডা দেন। আরজে সাইমুর এর উপস্থাপনায় বিভিন্ন সময় মিডিয়ার বিভিন্ন সেক্টরের উঠতি ও নতুন তারকারা এসে তাদের সাক্ষাৎকার প্রদান করেন। আজকের লাইভ অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। আড্ডায় মডেল, ড্যান্স আর্টিস, প্রোগ্রাম প্রেজেন্টার বারিশ হক করোনার কারনে নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা প্রদান ও তার চ্যারাটি সংগঠনের কার্যাবলী এবং নিজের বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে লাইভ আড্ডা দেন।

স্বদেশ নিউজ২৪ডটকমকে বারিশ হক- করোনাভাইরাসের কারনে পুরো বিশ্ব আজ স্থবির, সবাই বাসায় লক ডাউন। সবাই বাসায় এখন অলস সময় পার করছে। আমি গিল এ হ্যান্ড চ্যারাটি সংগঠনের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা প্রদান করছি এবং বাকি অলস সময়টাকে কাজে লাগানোর চেষ্টা এই অনলাইন লাইভ শো।  সবাইকে বলব আপনারা ঘরে থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আমরা এই মহামারী থেকে মুক্ত হবো ইনশাআল্লাহ।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,