আগুনের ভয় এড়াতে যেভাবে ব্যবহার করবেন হ্যান্ড স্যানিটাইজার!

করোনাভাইরাস থেকে বাঁচতে মানুষ কোনও সতর্কতা ছাড়াই প্রচুর পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন। কিন্তু কখনও কখনও সাবধানতা অবলম্বন না করলে যে হিতে বিপরীত হতে পারে তা ভাবছেন না অনেকেই। দেখা যায়, সম্প্রতি ভারতের হরিয়ানার রেওয়ারি-র এক বাসিন্দা এক নারীর রান্নাঘরে ওভেনের সামনে অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে গিয়ে তার জামায় আগুন লেগে যায়। আগুনে মোট ৩৫ শতাংশ শরীর জ্বলে যায়। পুড়ে যায় হাত, গলা, পেট।

জেনে নিই কেন আমাদের সাবধানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা প্রয়োজন?

চিকিৎসকরা ২০ সেকেন্ড ধরে সাবান এবং পানি দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন। তবে, হাত ধোওয়ার থেকে স্যানিটাইজারের ব্যবহার খুব বেশি হচ্ছে। এটি দিয়ে হাতকে জীবাণুমুক্ত করা সহজ, এক্ষেত্রে তবে সাবধান হওয়া খুবই জরুরি। সেন্টারস্ ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, প্রত্যেককে অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত। আর এতে কমপক্ষে ৬০ শতাংশ অ্যালকোহল থাকা জরুরি। এটি দহনযোগ্য হয় বিশেষজ্ঞদের মতে, স্যানিটাইজারে ৭৫ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকে এবং এটি দহনযোগ্য। তাই এটি ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি।

সব কিছু স্যানিটাইজ করার কোনও দরকার নেই। হাত স্যানিটাইজ করুন, কারণ হাত দিয়েই নাক এবং মুখ স্পর্শ করা হয়। এটি বাচ্চাদের থেকে দূরে রাখুন কারণ এটি মুখে গেলে বিষ হিসেবেও কাজ করতে পারে। ঘরে থাকলে এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন। পরিবর্তে, পানি এবং সাবান ব্যবহার করুন।

হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখবেন

  • স্যানিটাইজারে অনেক রকম ক্ষতিকারক রাসায়নিক আছে। তাই, খাওয়ার আগে সর্বদা হাত ধুয়ে ফেলুন।
  • আপনি যখনই কোনও স্যানিটাইজার কিনবেন, তখন দেখবেন এটিতে Triclosan নামে কিছু আছে কি না। এটি শরীরের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। এতে অ্যালার্জিও হতে পারে। এছাড়াও, দেহের হরমোনগুলিকেও ক্ষতিগ্রস্ত করে। মার্কিন যুক্তরাষ্ট্র স্যানিটাইজারে এর ব্যবহার নিষিদ্ধ করেছে।
  • স্যানিটাইজারে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহৃত হয়। এটি মদে ব্যবহৃত অ্যালকোহলের থেকে অনেকটাই আলাদা। আইসোপ্রোপাইল অ্যালকোহল শরীরে গেলে সমস্যা দেখা দেয়। তাই, এটি থেকে শিশুদের থেকে দূরে রাখা উচিত।
  • স্যানিটাইজার লাগানোর পরে হাত চোখ থেকে দূরে রাখুন। তবে করোনা ভাইরাসের ক্ষেত্রে স্যানিটাইজার কার্যকর। তাই, আপনি যদি জরুরি কাজের জন্য বাইরে যান তখন এটি আপনার কাছে রাখুন। তবে ঘরে ফিরে সাবান দিয়ে হাত ধোওয়ার কথা ভুলে যাবেন না।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,