হল থেকে মোবাইল ফোনে প্রশ্নপত্র পাঠানো হতো কম্পিউটারের দোকানে

নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া বাজার এলাকায় কম্পিউটার দোকানে এসএসসি গণিত বিষয়ের সৃজনশীল প্রশ্ন সমাধানের দায়ে এক শিক্ষকসহ চারজনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বড়দিয়া এলাকার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিবুল আলম এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে দায়িত্ব পালনের সময় সহকারী কমিশনার নাজিবুল আলম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন কেন্দ্রের পাশে বড়দিয়া বাজার এলাকায় একটি কম্পিউটার দোকানে গণিত বিষয়ের সৃজনশীল প্রশ্নের সমাধান (উত্তর) হলে পাঠানোর চেষ্টা চলছে।
সেখানে অভিযান চালিয়ে বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক পাটনা গ্রামের আশিকুজ্জামান, কম্পিউটার দোকানি একই গ্রামের মিঠুন চক্রবর্তী ও তার দুই সহযোগী নড়াগাতি থানার তালবাড়িয়া গ্রামের সরজিত দাস ও অসিত দাসকে গণিতের প্রশ্নসহ হাতেনাতে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের কারাদণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম বলেন, তাদের কাছে গণিতের যে প্রশ্ন পাওয়া গেছে, তা প্রিন্ট করা কপি। ধারণা করা হচ্ছে, পরীক্ষার হল থেকে মোবাইল ফোনের মাধ্যমে কে বা কারা এই প্রশ্ন কম্পিউটারের দোকানে পাঠিয়েছে। পরে তা প্রিন্ট করে সমাধানের চেষ্টা চলছিল।
এদিকে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত না হওয়া নড়াগাতির ডুমুরিয়া গ্রামের সজীব শেখ নামে এক যুবককে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week