বেত ছুঁড়ে ছাত্রীর চোখ নষ্ট, শিক্ষক সাময়িক বরখাস্ত

হবিগঞ্জে বেতের আঘাতে ৩য় শ্রেণীর ছাত্রী হাবিবা আক্তারের চোখ নষ্টকারী অভিযুক্ত শিক্ষক নিরঞ্জন সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাকে সাময়িক বরখাস্তের নোটিশ দেয়। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক।

আহত হাবিবা বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপারেশন করে তার চোখটি কেটে ফেলে দেয়া হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

উল্লেখ্য, গত রোববার ক্লাস চলাকালে সহকারি শিক্ষক নিরঞ্জন দাশ তার হাতের একটি বেত ছুঁড়ে মারলে তা সরাসরি হাবিবার চোখে লাগে। এতে তার চোখ থেকে রক্তক্ষরণ শুরু হয়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হাবিবাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তাররা পরীক্ষার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটে রেফার করেন। পরে তার স্বজনরা হাবিবাকে ঢাকা চক্ষু হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, বেতটি সরাসরি হাবিবার চোখের ভেতর আঘাত করায় চোখটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের বেত্রাঘাত করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। শুধু তাই নয়, শ্রেণিকক্ষে বেত নিয়ে যাওয়ারও অনুমতি নেই। যে শিক্ষক এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে।

আরো দেখুন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ

নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,