ভাসমান মানুষ নিজ গ্রামে পুনর্বাসিত হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাস্তার পাশে মানবেতর জীবনযাপন করা মানুষদের নিজ গ্রামে পুনর্বাসন করবে সরকার। প্রথমে তাদের সেখানে সরকারী জমিতে পুনর্বাসন করা যায় কিনা তা দেখা হবে। প্রয়োজনে সরকার ছয় মাস তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে সমাজসেবা অধিদফতরের এক অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রধামমন্ত্রী বলেন, প্রতিবন্ধি মানুষদের অসহায়ত্বকে পুঁজি করে এক শ্রেণির দালাল ভিক্ষাবৃত্তি করাচ্ছে। এ সব মানুষকে পুনর্বাসনের জন্য সমাজসেবা অধিদফতরকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশের ৬০ হাজার প্রতিবন্ধিকে বৃত্তি দেয়া হচ্ছে। এছাড়া, যে সব শিশু ঝুঁকিপূর্ণ কাজ করছে তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য ইউএনডিপির সহায়তায় ২০টি প্রকল্প চালু করা হয়েছে।

তিনি আরো বলেন, দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা। সরকারী আশ্রয়ণ প্রকল্পগুলোতে দেড়লাখেরও বেশি ভাসমান মানুষকে পুনর্বাসন করা হয়েছে। এ সরকার এতিমদের টাকা লুট করে না, প্রতিবন্ধি ও এতিমদের পুনর্বসনের ব্যবস্থা করছে সরকার। এছাড়া, পথশিশুদের পুনর্বাসনে ছোটমনি নিবাসের সংখ্যা বৃদ্ধির কথাও বলেন প্রধানমন্ত্রী।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,