বর্ষার প্রথম বৃষ্টিতে স্বস্তি

রাতভর গুমোট গরমের পর আজ শনিবার সকালে রাজধানী ঢাকায় নেমেছে বৃষ্টি। আষাঢ় মাসের প্রথম দিন আজ। বর্ষার প্রথম বৃষ্টিতে তাই কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর। তবে অফিসগামী পথচারীরা কিছুটা বিপাকে পড়েন।

গতকাল শুক্রবার রাতে ঢাকায় ছিল গুমোট গরম। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। আজ সকাল আটটার কিছু আগে বৃষ্টি নামে। আজ ছুটির দিন হলেও বেসরকারি অনেক অফিস খোলা। তাই অফিসগামী মানুষ ও পথচারীদের ভিজতে ভিজতে গন্তব্যস্থলে যেতে দেখা যায়। তবে গরমের পর এই বৃষ্টিতে খুশি ছিলেন সবাই।

অদিতি মণ্ডল নামের এক নারী হাতিরঝিল থেকে ছাতা মাথায় যাচ্ছিলেন। জানালেন, কারওয়ান বাজারে তাঁর অফিস। তিনি জানান, বৃষ্টি হলে ঢাকার রাস্তায় কাদা জমে। ছুটির দিনে বৃষ্টি উপভোগ করেন তিনি। কারণ, বাসায় থাকা যায়। তবে গরম থেকে স্বস্তি পাওয়া যাবে। তাই এমন বৃষ্টিও একেবারে মন্দ না।

আবার এত অল্প সময় বৃষ্টি হওয়ায় কাউকে কাউকে আফসোস করতে দেখা যায়। ঢাকার শ্যামলী থেকে কর্মস্থল কারওয়ান বাজারে এসেছেন উজ্জ্বল আহমেদ। বললেন, কপাল খারাপ। বৃষ্টি দেখে সিএনজিচালিত অটোরিকশায় উঠলাম। ১০ মিনিট যেতে না যেতেই বৃষ্টি শেষ। আরেকটু হলে ভালো হতো।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,