‘মোদি ফের ক্ষমতায় আসলে বাংলাদেশের জন্য ভালো হবে না ’

ভারতে ফের মোদি সরকার ক্ষমতায় এলে বাংলাদেশের জন্য মোটেও ভালো হবে না। সম্প্রতি ভারতে হয়ে যাওয়া নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এ কথা বলেছেন।

তিনি বলেন, বিগত সময়ে মোদি সরকার বাংলাদেশের প্রতি যে ধরনের দুর্ব্যবহার করেছে এবং তার সভাপতিকে দিয়ে যেসব কথা বলিয়েছে সেখানে পাকিস্তানের চেয়ে বাংলাদেশকে বেশি অপমান করা হয়েছে। অথচ মোদি সরকার বাংলাদেশের কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা এবং সম্মান পেয়েছে। কিন্তু বিনিময়ে মোদি সরকার পুরো নির্বাচনের সময় তারা চরমভাবে বাংলাদেশ বিদ্বেষী কথাবার্তা বলেছে। এখন যদি তারা ক্ষমতায় আসে তাহলে হয়তো এমনও হতে পারে আসামের বাংলা ভাষাভাষীদের নিয়ে আবার দাঙ্গা সৃষ্টি করতে পারে।

এছাড়াও পশ্চিম বাংলায় যদি মোদি সরকার আরো আসন পায় তাহলে সেখানেও তারা বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন শুরু করতে পারে। কাজেই মোদি সরকার ক্ষমতায় আসাটা আমাদের জন্য ভালো হিসেবে দেখছি না। আগের মোদি সরকার যেমন ছিল তার চেয়ে নতুন মোদি সরকার অনেক বেশি বাংলাদেশ বিদ্বেষী চিন্তাধারা নিয়ে কাজ করবে। ড. দেলোয়ার বলেন, অবশ্য নির্বাচনের ফলাফল কি হয় তা দেখার জন্য আগামী ২৩শে মে পর্যন্ত অপেক্ষা করতে হবে সবার।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,