টানা দুই বছর মামলা লড়ে রেলের কাছ থেকে ৩৩ টাকা ফেরত পেলেন ভারতীয় যাত্রী!

টানা দু’‌বছর ধরে ভারতীয় রেলের বিরুদ্ধে মামলা লড়েছেন তিনি। তারপরেও জিএসটির জন্য কেটে নেয়া পুরো টাকা ফেরত দিল না রেল। ৩৫ টাকা ফেরত পাওয়ার কথা ছিল তাঁর। সেখান থেকেও ‌দু’‌টাকা কেটে তাকে ভারতের রেল ফেরত দিয়েছে ৩৩ টাকা।

জানা যায়, পেশায় ইঞ্জিনিয়ার সুজিত স্বামী (‌৩০)‌ ২০১৭ সালের ২ জুলাই গোল্ডেন টেম্পল ট্রেনে টিকিট কেটেছিলেন। কোটা থেকে দিল্লি যাওয়ার টিকিটের জন্য ৭৬৫ টাকা দিয়েছিলেন সুজিত। কিন্তু ওয়েটিং লিস্টে থাকায় সেই টিকিট তিনি বাতিল করে দেন। বাতিল টিকিটের ফেরত মূল্য হিসেবে ৬৬৫ টাকা রেল তাঁকে দেয়। কেটে নেওয়া হয় ১০০ টাকা।

জিএসটি এবং সার্ভিস ট্যাক্স বাবদ এই টাকা কাটা হয়েছে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়। কিন্তু যে সময়ে রেল তাঁর কাছ থেকে জিএসটি বাবাদ ৩৫ টাকা কেটে নেয়, তখন পুরো ভারতে চালুই হয়নি জিএসটি।

কাজেই জিএসটির সেই ৩৫ টাকা ফেরত পাওয়ার জন্য রেলের বিরুদ্ধে আদালতে মামলা ঠোকেন সুজিত। প্রায় দু’‌বছর ধরে চলেছে সেই মামলা।

সুজিত অভিযোগ করেছেন, তাঁর করা আরটিআই গত দু’‌বছর ধরে কমপক্ষে ১০ বার এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরেছে। চূড়ান্ত হয়রানির পরেও অনৈতিক ভাবে কেটে নেওয়া টাকা থেকেও দু’টাকা বাদ দিয়ে ৩৩ টাকা তাঁকে ফেরত দেয় রেল। যা মানতে পারছেন না তিনি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,