আসিফ পুত্র রুদ্র’র ফেদারমেন ডিজিটালের যাত্রা শুরু

বিনোদন প্রতিবেদক : ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সারা বিশ্বে থাকা বাংলা ভাষাভাষীদের মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং বিনোদনের জন্য যাত্রা শুরু করলো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফেদারমেন ডিজিটাল’। প্রতিষ্ঠানটির কর্ণধার বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র।

প্রথম অবস্থায় প্রতিষ্ঠানটি আসিফ আকবরের গান গুলো নিয়ে কাজ করবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শিল্পীদের সাথে নিয়ে এগিয়ে যেতে চায় ‘ফেদারমেন ডিজিটাল’। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য শিল্পী, সুরকার এবং গীতিকারদের প্রাপ্য রয়্যালিটি নিশ্চিত করা। প্রতিষ্ঠানটি বাংলা সংস্কৃতির উন্নয়ন ও প্রসারে কাজ করবে । সেই লক্ষ্যে ফেসবুক, ইউটিউব, ভিবো, ডেইলি মোশন সহ আর্ন্তজাতিক সব পোর্টালের সাথে যুক্ত হয়ে কাজ করেবে ‘ফেদারমেন ডিজিটাল’। মোবাইল অপারেটরের মাধ্যমেও থাকবে তাদের সেবা।

প্রতিষ্ঠানটির কর্ণধার শাফায়াত আসিফ রুদ্র বলেন, এটি একটি ওপেন প্ল্যাটফর্ম। আমরা বাংলা সংস্কৃতিকে বিশ্বব্যপী ছড়িয়ে দিতে চাই। বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যত প্রজন্মের কাছে এই প্ল্যাটফর্মটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি। সংশ্লিষ্ট সকলের আর্থিক বিষয়টিও নিশ্চিত করতে চাই। সকলের সহযোগিতা পেলে এটা সম্ভব।

আসিফ আকবর বলেন, আমার ছোট ছেলে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে এটা অবশ্যই ভালো একটি খবর। আমি এবং আমার প্রতিষ্ঠান ‘আর্ব এন্টারটেইনমেন্ট’ সব সময় ফেদারমেন ডিজিটালের সাথে আছি। আমি ওদের সাথে কথা বলেছি। ওদের যেই পরিকল্পনা, তা আমার খুব ভালো লেগেছে। এই পরিকল্পনায় দেশে আর কোন দুস্থ্য শিল্পী , সুরকার এবং গীতিকার থাকবে না। অসুস্থ্য হলে তহবিল করে সাহায্য প্রার্থনাও করতে হবে না। এবং এই পরিকল্পনা বাস্তবায়ন খুব কঠিন বিষয় না। ফেদারমেন ডিজিটালের জন্য শুভ কামনা।
Youtube channel link-
https://www.youtube.com/Feathermen Digital

আরো দেখুন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা

ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড.

আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত