চাঁদপুর সমিতি দোহা কাতারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বনভোজন

‘চাঁদপুর সমিতি দোহা, কাতার’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনভোজনের আয়োজিত হয়েছে। দেশটির আল খোর সিমসিমা বিচ পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ মানিক হোসেন, সাধারণ সম্পাদক জি এম ওমর শরীফ টিটু, সাংগঠনিক সম্পাদক ই এম আকাশসহ বাংলাদেশ কমিউনিটি কাতারের বিশিষ্ট জনেরা।

অনুষ্ঠান সূচিতে খেলধুলার মধ্যে বাচ্চাদের জন্য ছিল ‘যেমন খুশি তেমন সাজো’, ‘বিস্কিট দৌড়’ বড়দের জন্য ছিল ‘রশি টানাটানি’, ‘২০০ মিটার দৌড়’, এবং মেয়েদের জন্য ছিল ‘সুদা খেলা’, ‘বালিশ খেলা’ ও ‘চেয়ার দখল’ প্রতিযোগিতা। খেলাধুলা পরিচালনা করেন সমিতির ক্রীড়া সম্পাদক শরিয়ত উল্লাহ সবুজ।

এছাড়া লাকি কুপনে বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়। প্রথম পুরস্কার ছিল ঢাকা-দোহা এয়ার টিকিট, দ্বিতীয় পুরস্কার দোহা-চট্টগ্রাম এয়ার টিকিট, তৃতীয় পুরস্কার ছিল ল্যাপটপ, চতুর্থ পুরস্কার ছিল ওয়াশিং মেশিন এবং পঞ্চম পুরস্কার ছিল এলইডি টেলিভিশন। মোট ২২টি পুরস্কার বিতরণ করা হয়।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার প্রদানের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে। এতে পৃষ্ঠপোষকতা করে আল ওয়াথাব ট্রেডিং অ্যান্ড কন্টাক্টিং এবং গোল্ডেন মার্বেল দোহা কাতার বাংলাদেশ।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,