ডেপুটি স্পীকারের মাতা মরহুমা হামিদুন্নেছা’র তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় কোরআনখানি-মিলাদ মাহ্ফিল ও দোয়া অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়ার মাতা মরহুমা হামিদুন্নেছা’র তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া গ্রামে তার নিজ বাড়ি মিয়া বাড়ি এতিমখানা মাঠে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহ্ফিল দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহ্ফিলে জেলা প্রশাসক আব্দুল মতিন, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর সরকার, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত কবির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় মুসুল্লীরা অংশ নেন।
মাওলানা মো. শহিদুল ইসলাম বিএসসি দোয়া মাহফিল পরিচালনা করেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা, ডেপুটি স্পীকারের মাতা মরহুমা হামিদুন্নেছা’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসুল্লীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,