মহাজাগতিক কাল দেখা দেবে লাল ‘নেকড়ে চাঁদ’

নতুন বছরের যাত্রা শুরু হয়েছে ২০ দিন হলো। এরই মধ্যে প্রথম মহাজাগতিক উপহার নিয়ে হাজির হয়েছে ২০১৯ সাল। কাল সোমবার বাংলাদেশের আকাশে দেখা দেবে রক্তিম নেকড়ে চাঁদ। তবে দিনের বেলায় হওয়ায় বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। এরপর ২০২১ সালের আগে এই চাঁদের দেখা পাওয়া যাবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

আমেরিকার আদি বাসিন্দাদের কাছে বছরের প্রথম সুপারমুনটি ‘নেকড়ে চাঁদ’ নামে পরিচিত ছিল। তাদের বিশ্বাস, ওই পূর্ণিমায় পৃথিবী চাঁদের আলোয় এতটাই ভেসে যায় যে নেকড়েরা ডেরা থেকে বেরিয়ে ডাকতে শুরু করে।বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই রক্তিম নেকড়ে চাঁদ দেখা যাবে। তবে সবচেয়ে ভালো করে দেখা যাবে উত্তর আমেরিকায়। স্থানীয় সময় রোববার রাত ৯টা ৩৬ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। তবে রাত ১১টা ৪১ মিনিটের আগে তা দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। রোববার দিবাগত রাত ১২টা ৪৩ মিনিটে চন্দ্রগ্রহণ শেষ হবে। যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ড থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকার সঙ্গে বাংলাদেশের সময় ব্যবধান ১১ ঘণ্টা হওয়ায় এখানে আগামীকাল সোমবার সকাল ৮টা ৩৬ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। গ্রহণের স্থায়িত্ব হবে ৬২ মিনিট।

চাঁদ, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় থাকলে এবং চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়লে চন্দ্রগ্রহণ হয়। এ সময় সূর্যরশ্মি ছড়িয়ে পড়ে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতিসরিত হয়ে চাঁদের ওপর গিয়ে পড়ে বলে চাঁদকে রক্তিম লাগে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার তথ্যমতে, চাঁদ নিজের কক্ষপথে আবর্তনের যে পর্যায়ে পৃথিবীর খুব কাছে চলে আসে, তখন সুপারমুন দেখা দেয়। এ সময় পৃথিবী থেকে চাঁদকে ১৪ শতাংশ বড় দেখায়। এর উজ্জ্বলতাও বেড়ে যায় ৩০ শতাংশ পর্যন্ত।

আরো দেখুন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা

ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড.

আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত